-
প্রায় দীর্ঘদিন পর তুলটে কিছু লিখতে এলাম।
আমরা সবাই কম বেশি ব্যস্ত। হতো কেউ পড়াশোনার কাজে, কেউবা ব্যবসায়িক কাজে আবার কেউবা চাকরি নিয়ে ব্যস্ত।আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই আমাদের পরিবার এক প্রকার চাপ প্রয়োগ করতে থাকে।
যেমনঃ ভালো স্কুলে পড়া লাগবে, ভালো রেজাল্ট করা লাগবে, বৃত্তি পেতে হবে, বিজ্ঞান বিভাগেই পড়া লাগবে, তোমার বন্ধু যদি বিজ্ঞান বিভাগে পড়তে পারবে তাহলে তুমি কেন নই ? তোমাকে গোল্ডেন এ প্লাস পাওয়া লাগবে। এখানেই থেমে নই কিন্তু, যদি ভাবেন যে এইখানেই থেমে গেছে তবে ভুলের ভিতর আছেন আপনি।
এ তো গেলো স্কুলের কথা, এবার আসা যাক কলেজে, কলেজেও প্রায় একই কথা।তৃতীয় ধাপ, বিশ্ববিদ্যালয়…… ঢাবি, রাবি এক কথায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়লে তোমার ক্যারিয়ার নষ্ট।
তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে, আরও সরকারি চাকরি করতেই হবে। তা না হলে আত্নীয়স্বজন কি বলবে? পাড়া প্রতিবেশী কি বলবে?কেউ কখনো জানতে চায় না যে তার সন্তান আসলে কি হতে চায়…! তাকে সর্বদা প্রেশারের ভিতর রাখা হয়।
এখন কেউ যদি উর্দু কিংবা হিন্দী ভাষা না জানে, তাহলে সেইটা কেনো তার উপর চাপিয়ে দেয়া হচ্ছে? কেনো তার মতামত নেয়া হচ্ছে না? পরে যখন সব দিক থেকে বান্দাটা যখন পিছিয়ে যেতে থাকে তখন সব দোষ কিন্তু সেই বান্দাটাকেই দেয়া হচ্ছে।
এখন কিছু কথা বলি,
বর্তমানে সবাই চাই সরকারি চাকরি, কি এমন লাভ সরকারি চাকরি করে?
কি লাভ বিসিএস দিয়ে এত বড় অফিসার হয়ে?বিসিএস পাশ না করলে কি তাকে দেশ ত্যাগে বাধ্য করা হবে? নাকি ফাসির মঞ্চে দাড় করানো হবে…!?
কিছুই হবে না।
বর্তমানে বেশির ভাগ শিক্ষার্থী অনলাইন ইনকাম মানে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং করে লাখ লাখ , কোটি কোটি টাকা ইনকাম করছে। যা একজন সরকারি চাকুরিজীবি সারাজীবন তপস্যা করলেও ইনকাম করতে পারবে না।
সুতরাং, আপনার সন্তান জীবিনে কি করতে চায় সেইটা আগে জানুন। যদি সকল পিতামাতা এমনটা করা শুরু করে তবে আমাদের দেশেও অনেক ভালো ভালো ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, গবেষণাবিদ তৈরি হবে।
জোর করে কারো উপর কিছু চাপিয়ে দিবেন না।কথাগুলো খারাপ লাগলে ক্ষমাপ্রার্থী
আর কোনো চাকুরিজীবী, বিসিএস ক্যাডারদের এখানে অসম্মান করা হয়নি।ধন্যবাদ
লেখক- মোঃ আবিদ তালুকদার
ফেইসবুক আইডিঃ https://www.facebook.com/abideco185 Comments
Friends
Drako Shajib
@drako
আরিফুল বিন রশীদ
@muhammad-ariful-bin-rashid
মন কলম
@md-faridul-islam
ISMAT JAHAN LIPI
@ismatjahanlipi
Mahira S
@rahman-n-zinnia
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin
UTTAM KUMAR BISWAS
@uttamk



স্বপ্ন সবার থাকে। কেউ নিজের জন্য দেখে কেউবা অন্যের জন্য। শুভেচ্ছা নেবেন।