Profile Photo

Md. Deloar HossenOffline

  • Md.-Deloar-Hossen
  • Profile picture of Md. Deloar Hossen

    Md. Deloar Hossen

    4 years, 5 months ago

    গুচ্ছ কবিতায় মো. দেলোয়ার হোসেন


    অশ্বথ গাছের ছায়া

    মা’র হাতের লণ্ঠন
    অনেক দূর আলো ছড়িয়েছে
    আমার ভয় করে না

    আমি ধুলো নিয়ে খেলি
    আর রাখাল বালকের সাথে স্বপ্ন ভাগাভাগি করি
    একটি অশ্বথ গাছের নিচে!

    আমাকে কেউ খোঁজেনা
    মা’র হাতের লণ্ঠন আকাশ ফুঁড়ে যায়
    আমি নক্ষত্রে নক্ষত্রে হাঁটি

    মা’র আঁচলজুড়ে একটি অশ্বথ গাছের ছায়া !


    দাগগুলো মুছে যেতে যেতে শিশুর হাত ছুঁয়ে দেয়

    আমাকে ভয় পেও না, এই তো আমি মরে যাচ্ছি
    পৃথিবীতে খুব সহজেই মৃত্যু আসে
    মৃত্যু কোনো অস্বাভাবিক বা কাকতালীয় ঘটনা নয়

    মরে যেতে হয় বলে মরে যাচ্ছি
    সুফলা পৃথিবীতে তোমরা কিছুক্ষণ থাকো
    আমার মৃত্যু কোনো পাঠ নয় বা পরিক্রমাও নয়

    স্লেটের বুকে চকপেন্সিলের হিজিবিজি দাগ

    দাগগুলো মুছে যেতে যেতে শিশুর হাত ছুঁয়ে দেয়
    তবু নিষ্পাপ ঈশ্বরের কোনো দায় নেই


    শূন্যের ভেতরে যে আকাশ

    শূন্যের ভেতরে যে আকাশ
    আমি তারে ছুই
    আমি তারে ভেদ করে উড়ি, আমি উড়াই আদিম ঘুড়ি !

    মায়ের আঁচল
    বাবার হাতের লাটাই
    আমার বুকে কেবল উন্মুখ বাতাসের দোল।

    কে আমায় হরণ করে ?
    আমার উড্ডীনপাখায় কার গভীর স্পর্ধা এ শূন্যতায় পূর্ণতা খোঁজে ?
    আমার অবাধ্য উড়ালে কেনো লজ্জ্বায় রাঙা হয় ঈশ্বরীর বাম হাতের পাঁচটি আঙ্গুল ?

    শূন্যের ভেতরে যে আকাশ
    সেখানে ঈশ্বরীর সাথে অক্ষরও বলাৎকার হয় সারাক্ষণ!


    আমাকে জাগাতে পারে ভোরের শিশির

    রাতের গতর ছেনে ঢালপথে হেঁটে গেছে শঙ্খচূড়
    কোথাও কেউ নেই শুধু
    আমি আর এঁটোগন্ধ মৌ মৌ ঘর, পরিতৃপ্ত বেড়ালরাত
    মাঝে মাঝে নড়েচড়ে মদির স্বপ্ন নিয়ে আসে!

    আজ আমি জাগবো না, যদি জাগি-
    আমাকে জাগাতে পারে ভোরের শিশির !

    9
    7 Comments
Skip to toolbar