-
তৈলা মাথায় তৈল
✍️ মোহাম্মদ জিয়াউর রহমানতৈলা মাথায় তৈল দাও মানুষ,
দেখো আয়-উপার্জন,
খড়া মাথায় তৈল দাও না কেন—
অসময়ে নাই সমর্থন!
যার মাথাতে তেল আছে,
তাকেই দাও সম্মান,
শুকনো মাথার মানুষগুলো
পায় না কেন স্থান?
সুযোগ দেখে তেল ঢালো,
স্বার্থ থাকে মনে,
সময় গেলে সেই তেলবাজরা
চেনেও না জনে!
তেল নয়—যোগ্যতা দেখো,
সত্যের পাশে থাকো;
তৈলা মাথা, খড়া মাথা—
ন্যায়ের চোখে মাপো।4 Comments -
Friends
Jannatun Nur
@jannatun-nur
আশরাফুল আলম রিশি
@rishi
নাজমুল হাসান সাকিব
@publiconline
Zahidul Jamy
@zahidul
গাঙচিল
@mehzabeen-shahidy
রকেট মণ্ডল
@rocketmondol
সিরাজুল ইসলাম
@sherajulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu


আপনার লেখাটা পড়ে একদম বাস্তব সমাজের চিত্র চোখের সামনে ভেসে উঠল, কিন্তু এখনকার দিনে যোগ্যতা দিয়ে মূল্যায়ন পাওয়া কি আসলেই সম্ভব বলে আপনি মনে করেন?