-
—আ’ঘা’ত যখন কাছের মানুষদেই ক’ষ্ট’টা
তখন দে-হে নয়, আ’ত্মা’য় লাগে!!কিছু কষ্ট আছে, যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না—শুধু অনুভব করা যায়। বিশেষ করে যখন সেই কষ্টটা আসে কাছের মানুষদের কাছ থেকে। যাদের জন্য নিজের সবকিছু উজাড় করে দিতে ইচ্ছে করে, যাদের সুখে নিজের হাসি খুঁজে পাওয়া যায়—তারাই যখন একদিন বদলে যায়, তখন মনে হয় যেন ভেতরটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে।
মানুষ ভাবে, সময় সব ঠিক করে দেয়। কিন্তু কিছু কিছু আঘাত এমন হয়, যেগুলো সময়ের সাথে ঠিক হয় না—শুধু মানুষটা অভ্যস্ত হয়ে যায় সেই ব্যথার সাথে। প্রতিদিন হাসিমুখে থাকা মানুষটার ভেতরেও লুকিয়ে থাকে হাজারটা না বলা গল্প, না পাওয়ার কষ্ট, আর অবহেলার ক্ষত।
সবচেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন বুঝতে পারো—তুমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলে, সে তোমাকে কখনোই সেইভাবে ভাবেনি। তোমার অনুভূতি, তোমার ভালোবাসা, তোমার অপেক্ষা—সবকিছুই তার কাছে হয়তো তেমন গুরুত্বপূর্ণ ছিল না।
তবুও মানুষ বাঁচে, হাসে, নতুন করে শুরু করার চেষ্টা করে। কারণ জীবন থেমে থাকে না কারো জন্য। কষ্টগুলো বুকের ভেতর নিয়েই সামনে এগিয়ে যেতে হয়। আর এক সময় বুঝে যাও—সবাইকে নিজের মতো করে ভালোবাসা যায় না, আর সব ভালোবাসা পূর্ণতাও পায় না…— আফতাবুল ইসলাম মেহরাব।
2 Comments
Friends
Nadia Rifat ritu
@ritu
Prithula Zaman
@prithula
অমিত
@amitroy
সা দি য়া (নন্দিনী)
@nandini
afrad zayan
@afradzayan
UTTAM KUMAR BISWAS
@uttamk
রেদোয়ান শাকিল
@readean
হাসনাত সৌরভ
@hasnat21
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com

এ অনুভূতির সাথে পরিচিত আছি।