Profile Photo

সাইফুন নেসা সীমা।Offline

  • MeherMeherShima
  • ছোট_গল্প

    তৃতীয়_ও_শেষখণ্ড।
    তোমরা আমার সাথে এমন করতে পারো না!
    এটা তো আমারো বাড়ি নাকি?
    তাছাড়া কোথায় গেছে এখন আমার প্রতি তোমাদের ভালোবাসা?
    শুন, নূহা মেয়েরা বিয়ের পর বাবার বাড়িতে মেহমান হয়ে এলে তা ঠিক আছে।
    তবে সেই মেহমান বেশিদিন থাকলে বোঝা হতে সময় লাগে না।
    তাছাড়া তোমার মুখে ভালোবাসার কথা বেমানান।
    আর নূহা ,আমরা তোমাকে ভালোবাসি তা ঠিক কিন্তু তোমার জন্য তো নিজেদের ক্ষতি করতে পারি না।
    তাছাড়া তুমি কিন্তু তোমার বরের জ্বর দেখেয় এখানে এসে পড়েছিলে।
    কেয়া বললো,তুমিও তো তোমার বরকে ভালোবাসতে তবুও তাকে অসুস্থ অবস্থায় ফেলে এসেছো।
    তা শুনে লিজা বললো,আর আমার তোমার মত হলে কিন্তু তোমার যেদিন জ্বর এসেছিলো‌ ,সেদিনই এখানে থেকে যেতে বলতাম।
    আমি বা কেয়া কিন্তু তা বলিনি।

    নূহা তার বড় ভাবী লিজার কথা শুনে অবাক হয়ে গেছে!
    যে ভাবীরা সব সময় তাকে ছোটো বোনের মতো ভালোবাসি বলে এসেছে তারায় আজ ওকে এখানে থেকে চলে যেতে বলছেন।
    কথাটা ভাবতে পারছে না।
    লিজা ও কেয়ার কথা শুনে নূহার মা বলেন,বৌমা মেয়েটা অসুস্থ ওর সাথে এভাবে কথা বলছো কেন?
    লিজা শ্বাশুড়ির কথা শুনে বললো,আম্মা নূহার করোনা টেষ্টের রিপোর্ট এসেছে।
    ওর পজেটিভ।
    ওর জন্য তো আমরা নিজেদের ক্ষতি করতে পারি না।
    বাসায় কেয়ার ও আমার বাচ্চারা আছে ।
    তাছাড়া আপনি ও বাবা সুগারের রোগী ।
    আপনার ছেলেরা তো আপনাদের নিয়ে চিন্তিত,
    একা নূহার জন্য তো এতো গুলো মানুষের জীবন নিয়ে খেলা করতে পারি না!
    হয় ও কোনো সরকারি হসপিটালে যাক নাহলে শ্বশুড় বাড়িতে।
    ওএখানে থাকতে পারবে না ওকে যেতে হবেই,
    কথাটা বলে লিজা চলে যায়।
    এদিকে নূহার মা নূহাকে বললেন,দেখলি তো প্রত্যেকের নিজ নিজ কর্মের ফল ভোগ করতে হয়।
    তুই নিজের স্বামীকে একা ফেলে এসেছিস তার করোনা হয়েছে সেই ভয়ে।
    কিন্তু দ্যাখ তুই কিন্তু মিশুকে ভালোবেসে বিয়ে করেছিলি।
    সামান্য করোনা এর কাছে তোর ভালোবাসা ফিকে হয়ে গেছে।
    তুই সেদিন স্বার্থপরের মত কাজ করেছিলি।
    আজকে তোর সাথে ও তা হচ্ছে তোর ভাবীরা ও নিজেদের কথা চিন্তা করে স্বার্থপর হয়েছে।
    দেখলি তো কর্মফল।
    মায়ের কথা শুনে এবং ভাবীদের ব্যাবহার দেখে নূহার খারাপ লাগছে।
    সে মিশুকে ছেড়ে এসেছিলো করোনা হয়েছে সে ভয়ে।
    এখন কিনা ওর নিজের সেই করোনা হলো।
    হে আল্লাহ এখন সে কি করবে?

    ওদিকে
    এখন তো হলো!
    কত করে বললাম,আমাকে দেখিয়ে দিলেয় আমি রান্না করতে পারবো।
    তা না করে অসুস্থ শরীরে রান্না করতে এসেছে!
    সাবিহার মাথাটা হঠাৎ ঘুরে ওঠলে মেহেদী তাকে ধরে উপরের কথাগুলো বলেন।

    সাবিহা মেহেদীর কথা শুনে বললো, আপনি এটা কোন কথা বললেন?
    আমি সামান্য অসুস্থ সেজন্য রুমে শুয়ে থাকবো।
    ওদিকে মিশু ভাই জ্বরের মধ্যে বাহিরের খাবার খেয়ে অসুস্থ হবে তাই না?
    সাবিহার কথা শুনে মেহেদী ভাবছে, তার ছোট ভাই কিনা দুইদিন আগেও সাবিহাকে উদ্দেশ্য করে বলেছিলো সামান্য জ্বরে কি হয়?
    আজকে সেই সাবিহা কিনা নিজে অসুস্থ থাকা সত্ত্বেও মিশুর জন্য সুপ তৈরিতে ব্যস্ত।
    আর এতদিন যে বৌয়ের উকালতি করছে সেই কিনা ওকে এই অবস্থায় ফেলে রেখে গেছে।
    আচ্ছা এটা কেমন ভালোবাসা?
    ওদিকে সাবিহা মেহেদীকে বলেন, আমি এদিকে পারবো আপনি গিয়ে মিশু ভাইয়ের শরীরটা মুছিয়ে দিন।
    সারারাত যে জ্বর ছিলো দেখুন গিয়ে তার শরীর ঘেমেটেমে আঠা আঠা হয়ে গেছে।
    সাবিহার কথা শুনে মেহেদী ভাবছেন, গতকাল রাতে মিশুর খুব খারাপ অবস্থা হয়েছিল।
    প্রায় ভোররাতে পর্যন্ত হাত পা টিপে দেওয়া মাথায় পানি ঢালায় মেহেদী ব্যস্ত ছিলেন।
    অবশ্য ওর সাথে সাবিহা ও জেগে ছিলো।
    সবকিছু এগিয়ে দিচ্ছিলো।
    মেয়েটা নিজের শরীরের দিক না ভেবে মেহেদীর পরিবারের বিপদে ঝাঁপিয়ে পড়ে।
    ও পরিবারটা তো তার একা নয় কারণ সে আর সাদিয়া দুটো দেহ হলেও আত্মা এক।
    মেহেদী সাবিহার কথামতো কুসুম গরম পানি দিয়ে মিশুর শরীর স্পঞ্জ করে দেয়।
    সময়ে চলছে তার আপন গতিতে।

    ওদিকে
    মিশু বিছানায় শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে আছেন।
    এতদিন যে ভাই ভাবীর দিকে নজর দেয়নি আজকে তারায় ওর সেবা যত্ন করছেন।
    আর যে মানুষটিকে সে সব সময় সংসারের দায়িত্ব থেকে দূরে রেখেছেন ।
    নিজের সব ভালোবাসা উজাড় করে দিয়েছেন।
    সেই কিনা ওকে অসুস্থ্য রেখে যেতে পারলো?
    অন্যদিকে ভাবী এতো অসুস্থ হয়েও তার জন্য এটা ওটা রান্না করছে।
    এসব দেখে অতীতের আচরণের জন্য আজ নিজেকে অনেক ছোটো মনে হচ্ছে।
    এতদিন ভাবী কষ্ট করতে দেখেও চোখে নূহা নামক পর্দায় ঢাকা ছিল।
    নূহাকে শুয়ে বসে কাটাতে দেখেও কখনো বলেনি ভাবীকে হেল্প করতে।
    ছিঃ ছিঃ মায়ের মতো ভাবীকে নূহার কথা ভেবে সে কিনা এতদিন তাকে ছোট করেছেন।
    কথাগুলো ভাবছে আর চোখ দিয়ে পানি পড়ছে।
    মিশু সুস্থ হয়েছে দুদিন হয়েছে।
    সুস্থ হয়ে মিশু সাবিহার কাছে ক্ষমা চেয়েছে
    এবং বলেছেন,এখন থেকে সময় পেলে সে তার ভাবীকে কাজে সাহায্য করবে।
    কারণ পরিবারের সবার দায়িত্ব আছে ভাবী কেন একা কষ্ট করবে।
    দেরিতে হলেও মিশুর শুভবুদ্ধির উদয় হয়েছে।

    দশদিন পর
    মিশু সুস্থ হাওয়ার পর একবারও নূহাকে কল করেনি বরং নূহা কল দিলেও সে রিসিভ করেনি।
    কেন করবে?
    ভালোবাসার মানুষটিকে তার যে সময়ে পাশে দরকার ছিল সেই সময়ে নূহা তাকে একা ফেলে চলে গেছে।
    আমার অসুস্থতা যার কাছে মূল্যহীন তাকে আমার সুস্থ হওয়ার খবর দেওয়াটা বেমানান।
    কথাগুলো ভেবে মিশু নূহাকে আর কল করেনি।
    তবে আজকাল মিশুর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে।
    বাসায় এসে নিজের কাজগুলো নিজে করতে চেষ্টা করেন।
    বন্ধের দিনে ভাবীকে টুকটাক সাহায্য করেন।

    ওদিকে
    নূহার স্বার্থপরের মতো চলে গেছে ঠিক কিন্তু
    ওখানে গিয়ে সাত আট দিন ভালোয় ছিলো।
    মাঝে মাঝে মিশুর জন্য খারাপ লাগলে মন ভালো করতে ভার্সিটি যাওয়া বাসায় এসে ভাবীদের সাথে আড্ডা ও ঘোরাঘুরি করে তার সময় চলে যাচ্ছিল।
    কিন্তু হঠাৎ করে দুইদিন আগে নূহার ভীষণ জ্বর এসেছে।
    নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তা দেখে ওর ভাইয়েরা করোনা সন্দেহ বোনের টেষ্ট করান।
    টেষ্টের রিপোর্ট পজেটিভ এসেছে
    ওর করোনা হয়েছে তা জানার পর থেকে দুই ভাবী ওকে এখানে রাখতে চাচ্ছে না।
    নূহা আজ তার ভাবীদের ব্যাবহার দেখে মর্মাহত হয়েছে।
    তার ভালো মন্দ কাজে সব সময় যে ভাবীরা সাপোর্টে দিয়েছেন তারা আজকে ওকে দূর দূর করে তাড়িয়ে দিতে চায়।
    নূহা আজ বুঝতে পারছে সেদিন মিশুকে ছেড়ে আসার মিশুর কাছে কেমন লেগেছে।
    ইস্ কেন তখন সে বুঝতে পারল না।
    নূহা চায় না হসপিটালে থাকতে কিন্তু ওর ভাবীরা ওকে এখানে থাকতে দিবে না ।
    তাহলে মিশুর বাসা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেয়।
    নূহাকে নির্লজ্জের মত এখন মিশুর বাসায় যেতে হবে এ ছাড়া যে আর কোন পথ নেয়।
    একেই বলে ভাগ্য।

    নূহা শ্বশুড় বাড়িতে এসেছে আজ পাঁচদিন।
    মিশু নূহার শরীরের অবস্থা দেখে কিছু বলতে পারেনি।
    নূহা ভালো না বাসলে সে তো বেসেছে ।
    তবে নূহাকে কড়াভাবে বলেছেন,যাতে সুস্থ হওয়ার আগে নূহা রুম ছেড়ে বের না হয়।
    তার জন্য বাকিরা অসুস্থ হোক তা মিশু চাচ্ছে না।

    আজকে প্রথম নূহা মিশুর কথা শুনে কষ্ট পেয়েছে।
    যে মানুষটি একদিন শুধু ওর কথা ভাবতো আজ সবার জন্য চিন্তা করছে কিন্তু সেখানে নূহা নেয়।
    এদিকে সাবিহা নূহার অবস্থা দেখে বসে থাকতে পারেনি।
    নূহাকে খাওয়ানো, মাথায় পানি দেওয়া ,তেল মালিশ করা থেকে শুরু করে তার ছোট ছোট কাজগুলো ও করে দিয়েছে।
    তবে মাস্ক পরে।
    নূহা সাবিহাকে তার প্রতি কেয়ার দেখে অবাক হয়ে যায়!
    যেখানে ওর আপন ভাবীরা ওকে এই অবস্থায় বাড়িতে থেকে বের করে দিয়েছে সেখানে সাবিহা তার বড় ভাসুদের বৌ হয়ে মায়ের মত করে সেবা যত্ন করছেন।
    আর নূহা কিনা এই মানুষটার সাথে দিনের পর দিন খারাপ আচরণ করেছে তাকে ছোটো করেছেন।
    গল্পের ছলে অপমান অপদস্থ করেছেন।
    এমনকি সাবিহা যখন অসুস্থ হয়ে পড়ে থাকতো তখনও নূহা কাছে গিয়ে বলেনি ভাবী তোমার খারাপ লাগছে?
    আজ কিনা সে মানুষটি ওকে অসুস্থ দেখে এগিয়ে এসেছেন।
    নূহা‌ অতীতের স্মৃতি মনে পড়ে অনুশোচনা ভুগছে।
    অন্যদিকে
    মেহেদীকে অবাক করে দিচ্ছে তার বৌয়ের এইসব কাজকর্ম!
    যে মেয়েটা কখনো সাবিহার সাথে ভালো আচরণ করেনি।
    যে কিনা অসুস্থ স্বামীকে ফেলে স্বার্থপরের মত চলে গেছে।
    তাকে সুস্থ করতে তার বৌ দিন রাত এক করে দিচ্ছে।
    নূহা এতো কিছু করার পরেও কেন সাবিহা তার সেবা করছে মেহেদী সাবিহাকে কথাটা জিজ্ঞেস করেছিলেন,
    সাবিহা তার স্বামীকে বলে,নূহা আপু যা করেছে তা যদি আমরা করি তাহলে তার আর আমাদের মধ্যে পার্থক্য কী?
    তাছাড়া এই সময়ে আপুর কাছে থাকলে সে নিজের ভুল গুলো বুঝতে পারবে।
    এমনকি হয়তো ভবিষ্যৎ এ নিজেকে শুধরে নিতে পারেন।
    কিন্তু এই সময়ে আমরা তার থেকে মুখ ফিরিয়ে নিলে সে কখনো তার ভুলগুলো উপলব্ধি করতে পারবে না।
    তাছাড়া নূহা আপু আমার দেবরের বৌ হলেও আমি তো তাকে বোনের মত মনে করি।
    এক বোন কি কখনো অন্য বোনের বিপদে পাশে না দাঁড়িয়ে থাকতে পারে।
    সাবিহার কথা শুনে মেহেদী আল্লাহ্ কাছে শুকরিয়া আদায় করেছেন।
    এমন পবিত্র মনের একজনকে তার জীবনে সহধর্মিণী রূপে দেওয়ার জন্য।
    মেহেদী গর্ববোধ করে সাবিহাকে নিয়ে।
    একমাস পর
    সাবিহা ও মেহেদী জীবনে ছোটো ছোটো ইচ্ছে গুলো ডানা মেলে আকাশে উড়তে শুরু করেছে।
    তাদের বাড়ি সুখের জোয়ারে ভাসছে।
    সাবিহা মা হতে যাচ্ছে এই খবরটি শুনার পর থেকে পরিবারের সদস্যরা আনন্দ চোখে পড়ার মতো।
    সাবিহাকে মেহেদী ধন্যবাদ জানিয়েছেন তাকে বাবা হওয়ার সুখ অনুভব করতে দেওয়ায়।
    এদিকে সাবিহাকে এখন একা সব কাজ করতে হয় না।
    তাকে সাহায্য করার মানুষের অভাব নেয়।
    এগুলো সম্ভব হয়েছে মিশুর জন্য।

    নূহা সুস্থ হওয়ার পর থেকে মিশু নূহাকে বলে দিয়েছে এখন থেকে নূহাকে তার ভাবীর মতো করে সংসারে দায়িত্ব বুঝে নিতে হবে।
    আর সংসারের কাজগুলো ভাগ করে নিতে হবে।
    তাছাড়া ভাবীকে দিয়ে ভারী কোন কাজ করানো যাবে না।
    সেদিকে নূহাকে খেয়াল রাখতে হবে।
    আজকে ভাবী রান্না করলে আগামীকাল নূহা করবে।
    বন্ধের দিনে ভাইয়া ও ভাবীর ছুটি থাকবে তাড়া যেখানে খুশি ঘুরতে যেতে পারবেন।
    এদিন সংসারে দায়িত্ব নূহা ও মিশু সামলাবে।
    মেহেদী মিশুর কথা শুনে বলেছেন, নূহা হয়তো এখন নিজের ভুল বুঝতে পেরেছে।
    আমাদের উচিত ওকে ক্ষমা করে দেওয়া।
    আর তোদের তো এখনেয় ঘোরাফেরার সময়।
    সেজন্য সপ্তাহে একদিন তুই ও নূহা ঘোরাঘুরি করবি বা কোথাও বেড়াতে যাবি।
    বরাবরের মতো এদিকটা আমরা সামলে নিবো।
    ভাইয়ের কথা শুনে সেদিন মিশু বলেন, ভাইয়া নূহাকে ক্ষমা না করলে আজকে তাকে এখানে দেখতে না।
    তাছাড়া আমি এসব রাগ করে বলিনি।
    আমরা বিয়ের পর থেকে প্রতি সপ্তাহে ঘুরতে বা বেড়াতে গিয়েছি কিন্তু তুমি দায়িত্বে বেড়াজালে আবদ্ধ থাকায় যেতে পারোনি।তখন হয়তো এগুলো বুঝতে পারিনি।
    কিন্তু এখন তোমার ভাই দায়িত্ব বুঝতে চায় এবং তা পালন করতে চেষ্টা করছে।
    আমাকে দায়িত্ববান একজন মানুষ হতে তুমি আমার পাশে থেকে আমাকে সাহায্য করবে না?
    ছোটো ভাইয়ের কথা শুনে মেহেদীর চোখে পানি চলে এসেছে।
    মেহেদী মিশুকে বুকে জড়িয়ে ধরে হ্যাঁ বলেন।
    সে দৃশ্য দেখে মেহেদীর বাবার চোখে পানি মুখে হাসি।
    সে তো সব সময় এমন একটি পরিবারের স্বপ্ন দেখেছেন।
    মেহেদীর বাবা ছেলেদের দিকে তাকিয়ে বিরবির করে বললেন, তোদের হৃদয়ে এঁকে অপরের প্রতি না বলা ভালোবাসার ভান্ডার রয়েছে।
    তোদের এই ভালোবাসা যেন চিরকাল থাকে সেই দোয়া করি।
    তোদের এমন সুখে দেখে এখন মরেও শান্তি পাবো।
    ওদিকে সাবিহা মনে মনে বলছে, এমন পরিবারের একজন সদস্য হয়ে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ্ আমাদের ভালোবাসার বন্ধন যেন সারাজীবন এভাবেই অটুট থাকে।
    সমাপ্ত

    #না_বলা_ভালোবাসা।
    লেখনীতেঃ #মেহের_মেহের_সীমা।

    6
    2 Comments
    • প্রিয় সীমা, শুভেচ্ছা। চমৎকার গল্পের জন্য অভিনন্দন জানাই। চিন্তা এবং বাক্যের সমন্বয় গদ্যকারের কাজ; তা তুমি সুন্দর পেরেছো। আরো লেখো।

    • প্রতিবারই থাকে অনন্য চরিত্র নতুন গল্প,,, ☺

Skip to toolbar