-
কিশোরী_বয়সের_ভালোবাসা
(না কি অপরিণত বয়সের ভুল )
লেখাঃ মেহের_মেহের_সীমা।
পর্বঃ৯
প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে।
বাগানের সৌন্দর্য বাড়াতে রঙ বেরঙের ফুল ফুটে।
সব ফুলের সুবাস থাকে না।
কিন্তু সারা বাগানে এতো এতো ফুল গাছের মধ্যে একটা গাছের ফুলের সুবাস ছড়িয়ে পড়ে সারা বাগানের আসেপাশে ।
তেমনি এই পরিবারের সদস্যদের মধ্যে চাঁদনী বানু ছিলেন সেই ফুল।
যে শত কষ্টের মাঝেও পরিবারের সবাইকে ভালোবাসার বন্ধনে আগলে রেখেছিলেন।
কিন্তু মৃত্যুর স্বাদ তো সবাইকে একদিন গ্রহণ করতে হবেই।
দুই দিন আগে কি পরে,সেদিন ভোররাতে সুমনা সাদা বস্তা ভেবে ধরতে গিয়ে জোরে চিৎকার দেয়।
তার চিৎকার শুনে চাঁদনী বানুর দুই ছেলে ,বড় ছেলের বৌ ,নাতি নাতনি সবাই বাহিরে আসেন।
কি হয়েছে তা দেখতে,
কিন্তু সবাই এলেও সেদিন চাঁদনী বানু আসেনি।
তাছাড়া তিনি আসবেন কি করে?
কারণ সে তো মৃত।
মানুষটা তো পৃথিবীর মোহ ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে অনেক দূরে।
যেখানে থেকে আর ফিরে আসা যায়।
তবে মৃত্যুর আগে ছেলেদের সুখের সংসার ও
বড় ও ছোট ছেলের ব্যাবসার উন্নাতি দেখে গেছেন।
হ্যাঁ তিনি মারা গেছেন
সুমনা যেটা সাদা বস্তা ভেবেছিলেন সেটা বস্তা নয় চাঁদনী বানুর লাশ ছিলো।
কলপাড়ে উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছেন তবে মুখটা কিবলা মুখী।
পাশে পিতলের বদনীতে ওযুর পানি ভরে রাখা ছিল।
ফজরের নামাজের জন্য ওযু করতে এসে আল্লাহর মেহমান হয়ে গেছেন চাঁদনী বানু।
সাজানো গুছানো সংসার রেখে চলে গেছে আপন নীড়ে।
শাহেদ রাশেদ তো তাদের মায়ের মৃত্যুতে মূর্ছা যাচ্ছেন।
নাতি নাতনিরা তাদের দাদীর জন্য কেঁদে বুক ভাসাচ্ছে।
বড় বৌয়ের চোখেও পানি।
কারণ শ্বাশুড়ি যে কখনো তাকে কষ্ট দেয়নি।
আর সুমনা তো মা সমতুল্য শ্বাশুড়িকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন।
সুমনার কাছে মনে হচ্ছে তার মাথার উপর থেকে ছায়াটা চলে গেছে।
এখন কষ্ট পেলে আর কেউ তাকে শান্ত্বনা দিতে আসবে না।
কেউ খাওয়ার জন্য জোর করবে না।
সুমনা ভাবতে পারছে না এতো তাড়াতাড়ি তাদের একা করে চাঁদনী বানু চলে যাবেন।
শাহেদ এর দিকে তাকানো যাচ্ছে না।
রাশেদ জন্মের পর তার বাবাকে দেখেছেন,সাড়ে চার বছর বাবার আদর ভালোবাসা পেয়েছিলেন।
যা এখনও ভাসা ভাসা মনে রয়েছে তার।
রাশেদের কষ্ট হচ্ছে তবে রাশেদের থেকে শাহেদের কষ্ট
বেশি ছাড়া কম হয়।
শাহেদ জন্মের পর তার বাবাকে দেখেননি।
সব সময় সে আফসোস ছিল।
বাবার আদর কেমন হয় তা শাহেদ জানেন না।
তার সবকিছুই ছিল তার মা।
সেই মাও আজ তাকে ফাঁকি দিয়েছে।
শাহেদ কথাটা ভেবে ভেঙে পড়েছেন।
বাবার মৃত্যুর পর থেকে মায়ের ছায়াতলে আশ্রয়ে ছিলেন এতদিন।
কিন্তু আজ তাদের এতিম করে তাদের মা চলে গেছে অনেক দূরে।মায়ের শেষ ইচ্ছে মত বাবার পাশের কবরে তাকে রেখে এসেছেন দুই ভাই।
সময় মানুষকে সব কিছু ভুলিয়ে দেয় সুমনা ছোট থেকে শুনে এসেছে। তবে আজ তা মানতে পারছে না।
শাহেদ আর সুমনা চাঁদনী বানু কে ভুলতে পারছে না।
মায়ের কথা মনে পড়লে এখনও শাহেদ বেপারির চোখে পানি এসে যায়।
সুমনার তো প্রতিটি মুহূর্তে তার শ্বাশুড়ির কথা মনে করে কেঁদে ওঠে ।
দেখতে দেখতে কেটে গেছে কয়েক বছর।শাহেদ আমার ছেলে মেয়ে বড় হয়েছে ।
এখন এক সাথে থাকা সম্ভব নয়।
তাছাড়া বাড়িতে তো জায়গার অভাব নেয় যে এক ঘরে ঠাসাঠাসি করে থাকতে হবে।
তোর কাজের লোক, কর্মচারী মিলিয়ে ছয় সাত জন।
তাদের খাওয়া দাওয়ার ঝামেলা তোর ভাবী করতে পারবে না।
শাহেদ বেপারি ভাইয়ের কথা শুনে চমকে উঠল!
কারণ তার জানামতে রান্নাবান্না সুমনা করেন।
আর অন্য সব কাজ করার জন্য তো লোক রাখা আছে।
তাহলে ভাবীর কষ্ট কেন হবে!
দুই ভাই এতদিন একসাথে থেকে এসেছে এখন হঠাৎ আলাদা হওয়ার কথা শুনে বিশ্বাস হচ্ছে না শাহেদ বেপারির।
এরমধ্যে রাশেদের বৌ শাহেদকে উদ্দেশ্যে করে বললেন, ভাইজান আপনার ব্যাবসা বাণিজ্য তো ভালোই চলছে।
তাহলে কেন এক ঘরে কষ্ট করে থাকতে হবে।
শাহেদ বেপারি বুঝতে পারছে তার ভাই ভাবী তার সাথে একসাথে থাকতে চাচ্ছে না।তাছাড়া মন কালাকালি হবার আগে আলাদা হওয়ায় ভালো।
কথাটা ভেবে শাহেদ বেপারি তার ভাইকে বললেন, ঠিক আছে কোন সাইডে বাড়ি করে থাকবো তাই বলেন।
রাশেদ বেপারি তার ভাইয়ের কথা শুনে বললেন, আগামী শুক্রবার ভিটা বাড়ি ,জমি জমা ভাগ করা হবে।
তখন দেখানো হবে।
শাহেদ বেপারি তার ভাইয়ের কথা শুনে ঠিক আছে বলে দোকানে চলে গেলেন।একমাস পর
চাঁদনী বানুর এতো কষ্টে গড়া সংসার ভাগ হয়ে গেছে পঁচিশ দিন হয়েছে।
শাহেদ বেপারি উপর আজকাল ভীষণ চাপ যাচ্ছে।
তার বড় ভাই আগের ঘর নিয়ে সেটার মেরামত করে নিয়েছে নিজের মত করে।
আর তাকে দিয়েছে খালি জায়গা।
এমনকি যেদিন ভাগ করা হয় সেদিন থেকে তার পরিবার সহ তাকে ঘরে থাকতে পর্যন্ত দেয়নি রাশেদের বৌ।
এক দিনের মধ্যে ছাপড়া তুলতে হয়েছে ছেলে মেয়েকে নিয়ে থাকার জন্য।
শাহেদ বেপারি মনের মধ্যে একটা চাপা কষ্ট হচ্ছিল ভাই ভাবীর এমন ব্যাবহারে।
তবুও তাদের কিছু বলেনি।
এক সপ্তাহের মধ্যেই টিন দিয়ে ২১ বন্দর দুতলা ঘর তুলেন ।
দু’তলার মেঝেতে কাঠের পাটাতন দেন।
তবে এই ঘর তুলতে গিয়ে প্রায় রক্তারক্তি কান্ড ঘটার মতো অবস্থা হয়েছিল।
কারণ রাশেদ বেপারির মেঝো ছেলে চাচাকে এতো বড় ঘর তুলতে দেখে সহ্য করতে পারছিল না।
সেজন্য চাচার সামনে রাম দা নিয়ে দাঁড়িয়ে হুমকি দেয় তার ঘরের বৃষ্টির পানি যেন ওদের জায়গায় না পড়ে।
সেদিন প্রিয় ভাতিজার এমন রূপ দেখে শাহেদ বেপারি বিচলিত হয়ে যায়!
যে ভাতিজাকে ছোট বেলায় এতো আদর যত্ন করে বড় করেছেন আজ কিনা সেই ভাতিজা রাম দা নিয়ে দাঁড়িয়ে আছে।
শাহেদ বেপারি ইচ্ছে করলে ভাতিজাকে উপযুক্ত শাস্তি দিতে পারতেন।
তবে নিজেদের মধ্যে ঝগড়া করে লোক হাসাতে চায় না।
তাইতো বাড়ি তুলার সময় এমন ভাবে তুলেন যাতে বৃষ্টির পানি নিজের জায়গা পড়ে।
নতুন বাড়ি করা থেকে শুরু করে ঘরের সবকিছু কিনতে হয়েছে তাকে।
সেজন্য ইদানিং পরিশ্রম বেশি করতে হচ্ছে যাতে দোকানে চাপ না পড়ে।
ঘনঘন শহরে যাচ্ছেন ঢাকা থেকে দোকানের মালপত্র ট্রলারে পাঠাতেন।
রাশেদ বেপারি তো পুরাতন ঘর মেরামত করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।ছয় বছর পর।
শাহেদ বেপারি দাপটের সঙ্গে ব্যাবসা করে যাচ্ছেন কয়েক বছর ধরে।
তার কাছে থেকে কেউ সাহায্য চেয়ে খালি হাতে ফিরে যায়নি আজ পর্যন্ত।
বাজারের সভাপতি সে।
বিচার আচারে তাকে থাকতে হয়।
সবদিক সামাল দিতে বেশ দক্ষতার পরিচয় দেয়।
একটু অবসর পেলে স্ত্রী সন্তানদের সময় দিতে চেষ্টা করেন।
এভাবে ভালোই চলছিল তার জীবন।
অন্যদিকে রাশেদের ব্যাবসায় লাভ আগের থেকে আরো বেশি হচ্ছে।
টাকা পয়সার অভাব নেয় তার।
তবে ইদানিং ভাসা ভাসা খবর শুনে তার বড় ছেলেকে নিয়ে।
অবশ্য তাতে পাত্তা দেয়নি।জীবনে চলার পথে অনেক হিসেব নিকেশ করে চলতে হয়।
কারণ একটা ভালো কাজ যেমন আমাদের উপরে তুলতে পারে তেমনি একটা ভুল সব শেষ করে দিতে পারে।
জীবনের প্রতিটি পদক্ষেপ দেখে শুনে এগিয়ে যেতে হয়।
যাতে নিজের করা অপরাধের কারণে নিঃশেষ হতে না হয়।
অপরাধ করলে সেই অপরাধের শাস্তি আজ না হয় কাল পেতে হবে কথাটা চিরন্তন সত্য।সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ শাহেদ বেপারির অতীতে করা ভুল তার সামনে এসে পড়ে।
হ্যাঁ ভুল।
আর সে ভুলের নাম হচ্ছে রিটা
রিটা আবার ফিরে এসেছে তবে এবার একা আসেনি সাথে একটা বাচ্চা নিয়ে এসেছে।
এটা নাকি শাহেদ বেপারির বাচ্চা।
তবে আদৌও এই বাচ্চার পিতা শাহেদ বেপারি কিনা তার সন্দেহ রয়েছেন।
রিটা শাহেদ বেপারিকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে।
শাহেদ বেপারি তার কাছে না এলে বাজারের সভাপতি পদে থেকে যে সম্মান পাচ্ছেন তা আর থাকবে না।
রিটা নালিশ করবে চেয়ারম্যান এর কাছে।
তাছাড়া পুলিশের কাছে তার বৌয়ের নামে মিথ্যা মামলা করবে।
শাহেদ বেপারি রিটার হুমকি শুনে দিশেহারা বোধ করেন।
রিটা শাহেদ বেপারির দুর্বলতা যে তার বৌ ,ছেলে মেয়ে তা জেনেই এমন চাল দিয়েছে।
শাহেদ বেপারি স্ত্রী সন্তানদের কথা ভেবে আবারো রিটার ফাঁদে পা দিতে বাধ্য হয়।অন্যদিকে
সুমনা যখন জানতে পারলেন শাহেদ আবারো রিটা সাথে জড়িয়ে পড়েছেন এবং রিতিমত সংসার করছেন।
তখন তার বুকের মধ্যে সতীন নামক আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।
সুমনা ভাবছে তার এখন কি করা উচিত?
কোথায় যাবে তিন ছেলে মেয়েকে নিয়ে।
আদৌও তার স্বামীকে আর কোনদিন ফিরে পাবে?
কিন্তু সুমনা তো জানতো না রিটা সাহেদকে ব্লাকমেইল করে নিজের সাথে আটকে রাখছেন।
এভাবে আরও ছয় মাস কেটে যায়।
এদিকে শাহেদ ভিতরে ভিতরে গুমরে মরছে।
আদরের ছেলেদের কাছে যেতে না পেরে।
তার পুতুলের মতো মেয়েটার বাবা ডাক শুনতে ছটফট করছে।
কিন্তু রিটার এক কথা সুমনার কাছে গেলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে।
প্লাবন এলে বাঁচার জন্য যেমন খড়কুটে আঁকড়ে ধরে।
শাহেদ তেমনি করে এই পরিস্থিতি থেকে বের হতে প্রাণপণ চেষ্টা করছিল।
এরমধ্যে একদিন সুযোগ পেয়ে যায়।
শাহেদ এর অবর্তামানে একটা লোকের সাথে রিটার সম্পর্ক ছিল।
সেই ঘরে রিটার মেয়ে।
লোকটা তার সন্তানের জন্য আবারো ফিরে আসতে চাচ্ছে।
কিন্তু রিটা তার কাছে যেতে চাচ্ছে না ।
শাহেদকে ও তার কাছে থেকে মুক্তি দিতে চায় না।
কিন্তু রিটার কথাগুলো লোকটা মানতে নারাজ।
লোকটা একবার একবার শুধু রিটার সাথে দেখা করতে চান।
একদিন গোপনে লোকটির সাথে রিটা দেখা করতে যায় রিটা যাওয়ার পর শাহেদ লোকজন নিয়ে তাকে হাতেনাতে ধরে।
সে সময়ে সমাজে পরকীয়া করলে তার কঠিন শাস্তি দেওয়া হতো।
চুল কেটে আলকাতরা পর্যন্ত দেওয়ার নিয়ম কানুন আছে।
রিটাকে ও সেই শাস্তি দিতে চায়।
কিন্তু শাহেদ বেপারি এই শাস্তি চান না।
সে এই সম্পর্ক থেকে চিরতরে মুক্তি পেতে চান।
সমাজের কাছে তার সেই কথা জানান।
সেদিন থেকে রিটার কাছে থেকে মুক্তি পেয়ে যায়।
শাহেদ তার স্ত্রী সন্তানদের কাছে আবারও ফিরে আসেন।
সুমনা মনের কষ্ট মনে চাপা রেখে স্বামীকে হাসি খুশি ভাবে মেনে নেন।
তবে এই হাসির পিছনে কতটা অভিমান লুকিয়ে আছে তা শাহেদ বেপারির বুঝতে অসুবিধা হয়।
শাহেদ বেপারি এবার শক্ত হাতে নিজের দায়িত্ব বুঝে নিতে চান।
সে লক্ষ্যে সব সময় স্ত্রী সন্তানদের খেয়াল রাখেন।
তার সন্তানদের দেখাশোনা করার জন্য দুজন লোক ছিল।
তাদের ভালো মন্দের খোঁজ খবর নেন
এভাবে চলে যায় আরও কিছু মাস।
এরমধ্যে শাহেদ বেপারির ঢাকা থেকে দোকানের মালমত্র ট্রলারে আনার সময়ে ট্রলার ডুবে যায়।
সেখানে প্রায় এক লাখ টাকার মালামাল ছিলো।
এতে শাহেদ বেপারি কিছুটা ধাক্কা খায়।
একটা কথা আছে বিপদ যখন আসবে চার পাশে থেকে আসবে।
শাহেদ বেপারির সাথেও সেটা হচ্ছিল।
আবারও নতুন করে করে মালপত্র আনার ব্যাবস্থা করেন কিন্তু ট্রলারে থেকে মালপত্র ডাকাতি হয়ে যায়।
এর মধ্যে দুই হাঁটে তার দুইটা দোকান ছিল।
যেখানে সপ্তাহে দুইদিন হাঁট করতেন।
দুই জায়গাতেই হাঁটগুলো ছিলো আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর পাশে।
সে বছর নদী ভাঙ্গনের কবলে পড়ে শাহেদ বেপারির দোকান।
শাহেদ বেপারি যে দিকে তাকান সেদিকে অন্ধকার দেখেন।
এই কঠিন সময়ে সুমনা সবসময় তাকে সাহস দিতেন।
শাহেদ বেপারি ভাবে আল্লাহ্ তার পরীক্ষা নিচ্ছে সেজন্য সব দিক থেকে বিপদে ঘিরে রেখেছে।
শাহেদ বেপারি ভাবে দোকানে তো প্রায় লাখ দুয়েক টাকার মালপত্র আছে।
এই বিপদ থেকে কাটিয়ে উঠতে পারবেন।
কিন্তু শাহেদ বেপারি তো জানেন তার জন্য কি অপেক্ষা করছে….7 Comments

Saifun nesa Shima
Housewife
Friends
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
মাহ্দী সাকিব
@mahdi-sakib
মাহীম খান
@meho
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
এফ. আর. মাহদী
@frmahedi
ইফতিশা খানম
@eftishakhanam
Poly Alam
@butterflywords
Mubarra Ayesha Chowdhury
@mubarra45



মৃত্যুদৃশ্যের অবতারণাটা খুব অন্যরকম মায়াবী আর তার সাথে সারপ্রাইজিং। অভিনব স্টাইল। পরের ঘটনাগুলাও খুব বাস্তব আর আমাদের এখনকার জীবন সংশ্লিষ্ট। শুভেচ্ছা নিন অনেক।