-
# বিবেকের দায়বদ্ধতায়
সততার প্রতিজ্ঞায়, বিবেকের দায়বদ্ধতায়
জীবনে ছাড় দিয়েছি বহুকিছু।
আজন্ম বন্ধনের দৃঢ়তা করেছি আলগা
নব্য বন্ধনটুকুর দৃঢ়তার আশায়।
হৃদয়ের সরলতায় পারিনি আটকাতে
নতুন আসা প্রিয়জনকে,
শুধু ছিন্নতার ভয়ে
তার সাথে তারই পুরোনো বন্ধনগুলো।স্বকর্তব্য পালনে ছিলো
শুধু নিজ বিবেকের দায়বদ্ধতা,
সৃষ্টিকর্তার সন্তুষ্টি,
সেখানে ছিলোনা কোনো অসততা।
লোকদেখানো কর্তব্য থেকে
থাকতে চেয়েছি বহুদুরে।
বিনিময়ে পেলাম শুধু
অবহেলা করার দোষে দুষ্ট হওয়ার
অপমান, মানুষের কঠিন রূঢ় স্বরে।
বিবেক আমাকে এতোটাই ভোগায়
নিজ অধিকারের দাবী পারিনি আনতে সম্মুখপানে।
অশান্তির কালো ঝড় কখন না জানি আঘাত হানে।
স্বীয় পুরাতন, নব্য কোনো
ভালোবাসারজনকেই পারিনি
আটকে রাখতে।
চেয়েছি শুধু স্বার্থহীনতায়
পারস্পরিক বন্ধনগুলো থাকুক চির অটুট।
আমি না হয় পেলাম সব
জীবনের ঐ পাড়ে
সৃষ্টিকর্তার অপার ভালোবাসায়
এই পৃথিবীর সকলের অগোচরে।।5 Comments
Friends
Hasan Zahid হাসান জাহিদ
@hzwriter
নোমান খালভী
@nomankhalovi
Diponkor Sharma Partho
@parthodip218
কলমে পৃথিবী
@asin432
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Nahian Hasan
@hasan009
Lutful Haque Saran
@lutful2012
নুরুন্নবী খোকন
@nurunnabi-khokon
AdabenTatali
@adabentatali


সুন্দর কাব্যিকতার জন্য কবিকে শুভেচ্ছা।