Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    4 years, 12 months ago

    লক্ষ্য
    ——-
    ভাঙ্গনের শব্দ শুনি,

    মৃত্যুর পায়ের আওয়াজ
    করে চলে প্রতিধ্বনি ।
    আহাকার ভাসে ইথারে,
    আবাল বৃদ্ধ , শিশুরা কাঁদছে
    তার সাথে ক্রন্দন করে ধরণী।
    পথের নেই তো শেষ,
    চারিদিকে থমথমে আঁধার
    শেষ নিঃশ্বাস ফেলছে যেন দেশ ।
    ক্ষুধা , পিপাসা আর মহামারি
    হেনেছে আঘাত
    সর্বশান্ত হয়েছে মানুষ !
    নেই সমুখে কোন আলোর রেশ ।
    বন্ধ হয়ে যাচ্ছে সব পথ ,
    ধুঁকছে যুবক, ধুঁকছে শিশু
    বিপদের নেই যেন শেষ।
    তবু থামছেনা জীবন ,
    চলবো এগিয়ে সামনের পথে
    সব বাঁধা ঠেলে সরিয়ে ,
    মনোবল করে নিয়ে লৌহ কঠিন ।
    বেঁচে থাকার প্রয়োজনে
    লড়বো সবাই একসাথে ।
    শত বিপদ আসলে আসুক ,
    তবুও জীতবো সবাই আমরা,
    জিতে যাবে আমাদের প্রিয়
    বাংলাদেশ ।।

    8
    4 Comments
Skip to toolbar