-
কাফন
——–লাশবাহি খাটিয়া টা তখনও
উঠানে’র একপাশে একদম নিঃসঙ্গ
পড়েছিলো ,
হ্যাঁ একদম নিঃসঙ্গ ।
লোকটি এখন মৃত তাই ,সে শুধুই লাশ এখন
কেউ তাকে চেনা নামে ডাকছেনা আর ,
এখন সে শুধুই লাশ ।
বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ
অঝোড়ে ঝড়েই চলেছে ।
কেউ চকিতে বলে উঠলো ,
লাশটা ভিজে যাচ্ছে ,এটাকে ঢেকে দাও
ঢাকা হলোও একসময় ।
এখন উচ্চস্বরে অন্দরমহলে কোন ,
ক্রন্দন শোনা যাচ্ছেনা আর ।খুব আপন যে জন সেও কান্নার পাঠ চুকিয়ে
ঘর সামলাতে ব্যাস্ত হয়ে পরেছে,
বৃষ্টির কারণে উঠোন ছেড়ে প্রায় সকলেই
অন্দর মহলে ঢুকে পরেছে ।
এখন কি আর অন্যমনস্ক হলে চলে ?
প্রতি পদক্ষেপ জেনে বুঝে রাখতে হবে
ঠান্ডা মাথায় চলার এটাই উপযুক্ত সময় ।কি ভারিক্কি চাল’ই না ছিলো লোকটির !
সারা বাড়ি ভয়ে তঠস্থ হয়ে থাকতো সদাই
সকলের মাথায় ছড়ি ঘুরিয়ে ই
চলতো তার দিন ,
নিরিহ’র প্রতি অত্যাচারের শেষ ছিলোনা তার
টাকার পাহাড় গঢ়েছিলো – নামে বেনামে
কিন্তু যাদের জন্য এতোসব অপকর্ম
তারা সবাই এখন লাশের উপরেই
সম্পত্তি ভাগাভাগির খেলায় মত্ত
হায় ঐশর্য্য! হায় বাহুবল !
কিছুটি সঙ্গে গেলনা তার ।
গেলনা সেই সন্তান প্রিয়জন
যাদের জন্যই পাপ করেছে সে রাতদিন
করে এতো শত আয়োজন ।
দামি খাঠে ,নরম বিছানায়,
শুভ্র পালকের বালিশে মাথা রেখে
রোজ ঘুমের দেশে ছিলো যার বিচরণ
আজ তার জন্য তৈরী হয়েছে
মাটির বিছানা এক
আর সঙ্গি হয়েছে
শুধুই সাদা কাঁফন ।।3 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful


nice