-
অভিমানের মতো সরল দুঃখবোধ একদিন এসেছিলো আমার দরজায়ও। আমার অভিজ্ঞতারা তখন তরুণ কিংবা সদ্য যৌবনে। আমিও তার মাদকতায় আক্রান্ত হয়েছি বহুবার। তারপর বয়ে চলা সময় এতো অজস্র অভিজ্ঞতা দিয়েছে যে, বুঝতে শিখেছি; চারপাশে এই অভিমানের উপকরণের বড় বেশি ছড়াছড়ি। তাকে আঁকড়ে থাকলে একটা জীবন অনয়াসে অপচয় করে ফেলা যায়। আমার অভিজ্ঞতারা যৌবন পেরিয়ে চলেছে, আর আমি অভিমানকে। আজো হয়তো সব কিছুকে ক্ষমা করতে শিখিনি, তাই নিজেকে এখনো সন্ধ্যার শান্ত নদীর মতো ভাবতে সংকোচ লাগে।
বকের শিশুর কাছে কাশবন তার ঘন গভীরতা নিয়ে যেমন নিরাপদ আশ্রয় হয়, বার বার ভেবে দেখেছি, আজো তেমনটা হওয়া হয়নি। আমি বা আমরা কি তেমন হতে চাই! চারপাশে এতো অজস্র বিচ্ছিন্ন অপ্রাপ্তির আয়োজন যে, নিজেকে তেমন কোন সন্ধ্যায় বা সকালে বা দুপুরে বিকেলে রাতে এসবের থেকে সম্পূর্ণ আলাদা করে, নিঃসঙ্গতাকে নয়; একাকিত্বকে সঙ্গী করা হয়নি। নিজের সাথে নির্জনে কিছুটা সময় কাটাতে ভুলে যাচ্ছি। ঠিক কিসের পেছনে ছুটে চলেছি তাঁর সুস্পষ্ট কোন ধারণা নেই, তবে ছুটতে ছুটতে ভুলে গেছি থামতে হয়, বসতে হয় নিজের মুখোমুখি।
পৃথিবীর মহতেরা যেমন জানেন অজস্র মানুষের সমর্থন এক বিপুল শক্তির উৎস; তাঁদের চেয়েও আজ এ সত্যি আরো বেশি জানেন দূর্বৃত্তরা। তারা সাধারণের আবেগকে পুঁজি করে ক্ষুদ্র দূরত্বের সাম্রাজ্য গড়ে তোলেন বা তোলার চেষ্টা করেন। জন্মসূত্রে মানুষ অসাধারণ কিছু আবেগের অধিকার পেয়েছে। দুঃখ বেদনা রাগ অভিমান আনন্দ…। আমার মনে হয়, প্রকৃতি মানুষকে এসব আবেগীয় অনুভূতিগুলো র’ফরম্যাটে তোলা ছবির মতো করে দিয়েছেন। যত্ন ও মনোযোগের সাথে মননশীলতা ও মানবিক অভিজ্ঞতার প্রয়োগে এইসব অনুভূতির রঙগুলোকে সুচারু ভাবে ফুটিয়ে তুলতে না পারলে তা একটি ব্যর্থ, বিকৃত ও অপশিল্পে পরিণত হয় মাত্র।
চারপাশে আজ এসবেরই জয়জয়কার। আমরা অনভিজ্ঞ ও অপ্রাপ্তবয়স্করা পতঙ্গের মতো অনবরত আলো খুঁজি; বেশিরভাগেরই বুঝতে পারিনা, আলো আর আগুনের তফাত। প্রকৃতপক্ষে আলোর কাছে পৌঁছার জন্য মহৎ পথ প্রদর্শক লাগে, অন্যথায় আগুনে আত্মাহুতি দেয়া হয়। প্রতিশোধ ও উদ্যাম কর্তৃত্ববাদ মনে হয় না পৃথিবীকে কখনো মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল করতে পারবে; অন্তত শতসহস্র বছরের অভিজ্ঞতা তো তারই কথা বলে।
1 Comment

Friends
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Syed Farah
@syedfarah
Poly Alam
@butterflywords
Halima Wahidi
@halimawahidi
Siddike Akbar
@siddikeakbar
মো.মাহমুদুল হাসান
@md-mahmudulhasan
Mohammad Mofazzal Hossain
@mohammadmofazzalhossain
rukaiya rakhi
@rukaiyarakhi
Ashik Mokami
@ashikmokami

আলো আর আগুনের পার্থক্য বোঝা খুবই কঠিন, কিন্তু জরুরী।