-
গণকবরের ঘাস
মিহির চৌধুরী ইমনআমার কবিতাগুলি যদি কখনও তোমার সম্মুখে দাঁড়ায়—
তাদের কবিতা ভেবো না,
ভেবো—
ক্ষুধার্ত শিশুর শরীরের মতো ছড়িয়ে থাকা
আমার কিছু না-বলা কথা, কিছু লুকিয়ে রাখা লজ্জা।আমার কবিতার ভিতরে বর্ণমালার যে অক্ষরগুলি দেখো—
তাদের শুধু অক্ষর ভেবো না,
ভেবো—
প্রতিটি অক্ষরের শরীরে লেগে থাকা রক্ত
এখনও ইতিহাসের কথা বলে।সবুজ ঘাসের নিচে যে গণকবরগুলি ঘুমিয়ে আছে—
তাদের মৃত ভেবো না,
ভেবো—
তারা মাটির নিচে শুয়ে থাকা কিছু অসমাপ্ত ইতিহাস,
যারা আজও আমার কবিতার ভিতর শ্বাস নেয়।5 Comments-
মিহির চৌধুরী ইমন, আপনার এই লেখায় ফুটে ওঠা ইতিহাসের বেদনাময় প্রতিচ্ছবি এবং মাটির গভীরে মিশে থাকা না বলা কথাগুলো হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে গেছে। এমন সংবেদনশীল সৃষ্টির সাথে জীবনানন্দ দাশের কোনো কোনো কবিতার বিষণ্ণতার অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় যা পাঠকের মনে এক দীর্ঘস্থায়ী রেশ রেখে দেয়। আমাদের এই গ্রুপে অন্য সবার লেখাতেও এমন ভালোবাসা ও মন্তব্য জানিয়ে সক্রিয় থাকলে পুরো পরিবেশটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
Friends
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
Dark Venum
@darkvenum
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
দীপান্বিতা পালিত
@dipannitachowdhury669gmail-com
Parvez Rana
@parvezrana
Poettry Chadney
@poettrychadney
মিরাজ হোসাইন গাজী
@mirazgazi923gmail-com
Md. Polash Ahamad
@md-polashahamad
Rumi Shah
@rumishah


কবিতাটি যেন দৃশ্যমান বাস্তবতার পেছনের অদৃশ্য গল্পটি বলে যায়।