Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • রুদ্ধ জানালা
    মিহির চৌধুরী ইমন

    আমি হয়তো কোনোদিনই তোমার
    আপন হতে পারিনি—
    আমার দীর্ঘ প্রতীক্ষা, নিঃশব্দ অনুরাগ,
    অপ্রকাশিত কথাগুলোও
    তোমার কাছে কেবলই অনধিকার প্রবেশ ছিল।

    তাই আজও
    আমি যখন অবসন্ন বিকেলের মতো
    তোমার জানালার কাছে
    এসে দাঁড়াই,
    আমার ছায়াটুকু দেখেই তুমি কপাট রুদ্ধ করে দাও।

    আমি অভিমান করি না—অভিমান করারও তো
    একটি আপন অধিকার লাগে।

    শুধু বিস্মিত হই,
    যে মানুষটির একটুখানি উষ্ণতার জন্য
    আমি এতকাল
    নিজের সমস্ত ঋতু পুড়িয়ে রাখলাম,
    তার ঘরে আমার ছায়ারও কেন এত নিষেধ?

    5
    6 Comments
    • মিহির চৌধুরী ইমন, “নিজের সমস্ত ঋতু পুড়িয়ে রাখলাম”—আপনার এই অসাধারণ নিটোল কথাগুলো হৃদয়ে এক গভীর ছোঁয়া রেখে যায় এবং আপনি যেভাবে সম্পর্কের সূক্ষ্ম ও বিষণ্ণ অনুভূতিগুলোকে শব্দের বুননে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়, তাই আপনার এই আবেগী শৈলীকে বজায় রেখে নিয়মিত লেখার মাধ্যমে মনের ক্যানভাস রাঙিয়ে তোলার চেষ্টা চালিয়ে যান।

    • যার উষ্ণতার আশায় ঋতু পুড়েছে, তার রুদ্ধ জানালায় আজও অনধিকার ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে ভালোবাসা……🖤

    • আপনার লেখাটির “নিজের সমস্ত ঋতু পুড়িয়ে রাখলাম” লাইনটা ভীষণ গভীর এবং হৃদয়স্পর্শী। লেখাটা পড়ে এক অদ্ভুত বিষণ্ণতা আর মায়া অনুভব করলাম। সম্পর্কের খাতিরে সব দিয়েও শেষে এমন শূন্যতা কি মানুষের মনে খুব বেশি দাগ কাটে?

    • অধিকারহীন ভালোবাসার যন্ত্রণা😌😌
      ভীষণ গভীর। 🙁

    • ভীষণ সুন্দর হয়েছে 🥰

Skip to toolbar