Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • গণতন্ত্র
    মিহির চৌধুরী ইমন

    তোমার সিংহাসনে তুমিই রাজা,
    আমার কপালে প্রজার তিলক—
    তবু দেয়ালে কেন
    ‘গণতন্ত্র’ নামের ফলক?

    কোথায় হাসি, কোথায় কাঁদি—
    ভাবিতেও ভয় লাগে;
    কোন কথায় কখন
    তোমার বারুদ
    আমার বক্ষে জাগে?।

    5
    6 Comments
    • গণতন্ত্রের ফলকে রাজতন্ত্রের ছায়া পড়লে প্রজার কণ্ঠে জন্ম নেয় নীরব ভয়……🖤🖤

    • মিহির চৌধুরী ইমন, আপনার লেখাটি দারুণ গভীর এবং বর্তমান সময়ের সাথে একদম মিলে যায়। খুব সুন্দরভাবে গণতন্ত্রের আসল রূপটা ফুটিয়ে তুলেছেন। গ্রুপে যারা নিয়মিত লিখছেন, তাদের লেখাতেও নিয়মিত লাইক ও কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডাটা অনেক বেশি প্রাণবন্ত থাকবে।

    • তোমার সিংহা তুমি রাজা আমরা শুধু দেশের প্রয়োজনে মরার জন্য জন্ম হয়েছে এটাই এদেশের রীতি।

    • দেয়ালে গণতন্ত্রের ফলক থাকলেই কি মানুষের কণ্ঠ নিরাপদ থাকে?

    • আপনার লেখায় একদম বাস্তবটা তুলে ধরেছেন, বর্তমানের পরিস্থিতিটা খুবই মারাত্মক।

    • মিহির চৌধুরী ইমন, আপনার এই লেখায় ফুটে ওঠা গভীর অভিমান আর শঙ্কার চিত্রটি বেশ চমৎকার, যা পাঠকমাত্রকেই মুহূর্তের জন্য থমকে দেয় এবং পরবর্তীতে একগুচ্ছ শব্দের মাধ্যমে আপনি চাইলে আরও সূক্ষ্ম উপমার আশ্রয়ে এই বৈষম্যের চিত্রটিকে পাঠকহৃদয়ে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পারেন; তাই আপনার লেখনী যেন এভাবেই বহমান থাকে।

Skip to toolbar