-
ঈশ্বর রে কইলাম,যাই ই বানায় পাঠাও।মানুষ বানাইও না।
মানুষ হয়া জন্মাইলে দুনিয়ার যতো পাপ যা এখন ঘটে নাই,আমি তা সব ঘটায় ফেলবো।
তখন কইলো ঈশ্বর তোরে তো মানুষ বানাইই ফেলছি এখন আর কিছু করার নাই।তয় তুই চাইলে তোর স্বভাব টা আমি পোকামাকড়ের দিতে পারি।নিবি¿
আমি কইলাম তাই দাও।অন্তত পাপ কম হবে।।
তখন ঈশ্বর আমারে আরো কইলো,আলোর কাছে যাবি না।যদি যাইস,যতোবারই যাবি ততোবারই তুই একটা ভয়ংকর পাপের মালিক হবি।
আমি কইলাম,আলোই তো¿গেলাম না।যে পাপের ভয়ে আমি জীবন হিসেবে বেঁছে নিলাম পোকামাকড় আর কায়া মানুষের।
যে ওয়াদা করে আসছিলাম আলোর কাছে যাবো না তাই এখন নিয়ম করে অন্ধকার হলে হাসতে হাসতে ভাঙ্গি।হয়তো আমি এখন পৃথিবীর শ্রেষ্ঠ পাপী।আমার পাপের শেষ নাই।অনেক পাপের মালিক আমি।
এখন ঈশ্বর কয়,কেমন লাগে জীবন¿
আমিও হাসি মুখে কই,তোমারে খুশি করার লাইগা আমি রোজ তোমার ঘরে ফুল লইয়া যাই।
আমার মনে থাকে না,তুমিই তো আলো।
এইবার বলো আমারে পাপী কে বানাইলো…¿6 Comments
Friends
Reazul Kabir
@reazul-kabir
Poly Alam
@butterflywords
মো: নাজমুল আখতার
@faith
Syed Farah
@syedfarah
জিনাতুন নেছা
@zinatunnesa99
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
Smsadek__
@smsadek__
Hossain Muhammad Anwar
@hossainmuhammadanwar
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam


এই প্রশ্নটার উত্তর হয়তো নিয়তির কাছেও নেই। কলম সচল থাকুক!