Profile Photo

mijanurrahmanmijanOffline

  • mijanurrahmanmijan
  • Profile picture of mijanurrahmanmijan

    mijanurrahmanmijan

    3 years, 9 months ago

    কবিতা-সঠিক গান
    কলমে-মিজানুর রহমান মিজান
    তারিখ ১১/৯/২২খ্রিঃ
    ফুল পাখি ভালবাসি
    আলো দেয় রবি শশী
    সকলই তোমার দান
    হে চির কল্যাণ ও মহান।।
    গাছ যোগায় ফুল ও ফল
    মাছে ভর্তি নদীর জল
    সাগর রাখছ করে অতল
    নি:শ্বাস নেই বাতাসে বাঁচে প্রাণ।।
    সাজাইছ পাহাড় থরে বিথরে
    সোনা থাকে মাটির ভিতরে
    মাটি দেয় ফসল গোয়ালা ভরে
    তৃপ্তি-অতৃপ্তির ঢেঁকুর তুলি হয়ে বলিয়ান।।
    কি বলে করি শেষ
    তোমারই দান সবিশেষ
    আমিতো নগণ্য অশেষ
    ইচছা থাকলে ও পারি না গাইতে সঠিক গান।।

Skip to toolbar