Profile Photo

Miraj HossainOffline

  • Miraj-Hossain
  • Profile Photo
    ISMAT JAHAN LIPI
    @ismatjahanlipi
  • প্রার্থনা থেমে যাও

    প্রার্থনা থেমে যাও
    পাথরে মুখচ্ছবি দেখে লাভ নেই
    জলোচ্ছ্বাসে পাথর নেমে যাবে সমুদ্দুর।

    আসো,একসাথে হাঁটি
    সীমান্ত হোক পদক্ষেপে বিভ্রম।
    ভালবাসা নিয়ে রোড পারাপার হতে
    আঁটকে গেছে রোড সিগন্যালে পুরুষ।

    বুঝবে না?
    অতটা অবুঝ কেন?
    থেমে যাও- সবুজ বাতিটা জ্বলুক।

    4
    3 Comments
  • রং নাম্বার
    হ্যালো! কেমন আছো?
    কন্ঠে তার নিরবতা, সেকি বোবা?
    তবে কেন বলছে না কথা।

    হয়তো রাগ তার মনে মনে
    কতদিন ফিরি না ঘরে
    সে চেয়েছিল নতুন শাড়ি
    কিনে রেখেছি বক্সে
    সোঁদা গন্ধ তার নাকে এসে লাগে।

    বলি কথা চুপিচুপি
    বলো না কথা অভিমানি,
    হঠাৎ অচেনা সুরে কে যেন বলে
    ছেলেটা পাগল নাকি?

    সরি, রং নাম্বার।

    4
    3 Comments
Skip to toolbar