-
ইচ্ছা
আলীম সাহেবের স্কুলে থাকতে ইচ্ছা ছিল তিনি ক্রিকেটার হবেন। কিন্তু তার বাবার ছিল এ ব্যাপারে ভীষণ আপত্তি।
কলেজের গন্ডি পেরিয়ে তিনি ভাবলেন ইংরেজি সাহিত্যে পড়বেন। নাম করা লেখক হবেন। কিন্তু লিখে আর কয়জন পেট চালাতে পারে?
সকলের পরামর্শে পড়লেন সাংবাদিকতা। তখন ভাবলেন সত্যের দিশারী হবেন তিনি। মানুষের কথা তুলে আনবেন খবরের কাগজে।
কিন্তু পাবলিক মশলা চায়, সত্য না৷
গ্রামে একটা বাগানবাড়ির খুব ইচ্ছা ছিল৷ কিন্তু গ্রামের জমি গিলে খেল শহুরে এপার্টমেন্টের চড়া দাম।
আলীম সাহেবের ইচ্ছা তাঁর কবর হবে গ্রামে বাবার কবরের পাশে। আলীম সাহেব বড্ড বোকা।
জীবদ্দশায় যে কোন ইচ্ছা পূরণ করতে পারেনি, সে কী আর মৃত্যুর পরে পারবে??13 Comments-
@drako স্বপ্নকে গলা চেপে হত্যা করছি রোজ। বুঝছি না আসলে নিজেকে হত্যা করছি।
Friends
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
MD. Imjamul Hoque Bhuiyan
@dpimjam
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
__ariyan__
@ariyan
মাধব চন্দ্র রায়
@madhabroy2012gmail-com
Sharbanam Gupta
@sharbanam-gupta
নিশাত আনজুম
@nishathunzom
Drako Shajib
@drako



বেশ কৌশলী রচনা ! লেখকের সকল ইচ্ছে পূরণ হোক শতভাগ।লেখকের জন্য শুভ কামনা।