Profile Photo

Mohammad HasanOffline

  • Mohammad-Hasan
  • Profile picture of Mohammad Hasan

    Mohammad Hasan

    • 5 years, 1 month ago

    তুমি….

    মোহম্মদ হাসান

    তুমি..

    তুমি বেলাশেষে ওই সূর্যের আলো,হাসি যার অমলিন

    তুমিছাড়া আমি বেদুঈন যেন সুরহীন কোনো ভায়োলিন!

    তুমি সুখে-দুঃখে ছিলে জড়িয়ে আমায়,প্রাণের অপর নাম

    তুমিতো ক্লান্ত রোদের শান্ত বায়ু,এসির নিচেও ঘাম-

    তুমি থাকতে যদি আজ-ও পাশে বসে,কীসের ভয়ভীতি?

    তুমি আশ্বাস দিয়ে করেছ নিরাশ,তাই হারিয়েছি প্রতীতি।

    তুমি.

    তুমি আমার মনের দুর্বলতা,হাতে কলমের কালি,

    তুমি নেই বলে আজ আমি অমানুষ,শহরের ধুলোবালি!

    তুমি আদর করে বলতে ঠিকই,দেহ কেন এতো শীর্ণ?

    তুমি আজ দেখে যাও সেই দেহখানি,কতোটা চূর্ণ-বিচূর্ণ!

    তুমি হঠাৎ সুখের কারণ সাজতে,করতে বেশ প্রসন্ন

    তুমি কি ভাবছো এখনো সুখ বেঁচে আছে?হয়নি তা ক্ষুণ্ণ?

    তুমি..

    তুমি আমায় হাসাতে বোরকা পড়েছ,মাথায় রেখেছ টুপি,

    তুমি তোমার হাসিতে মুগ্ধ করেছিলে,আদতে বহুরূপী!

    তুমি লিখে দিয়েছিলে “ভালোবাসি তোমায়”,তা মনে পড়ে?

    তুমিতো সে ভালোবাসা কিনেই নিয়েছ,বিনা সুদ-বিনা ঋণে!

    তুমি আমার বাহুতে আবদ্ধ ছিলে,বলতে আমায় রত্ন!

    তুমি এখন বেঁধেছ শিকলে আমায়,করছো আহা কি যত্ন!

    তুমি..

    তুমি আমার জন্যে শান্তি ছিলে,দেখলেই মেটে স্বস্তি,

    তুমি নেই বলে আজ অসুখে ভুগি,দেখতে জংলী-বস্তি!

    তুমি কি জানো কেমন আছি? কীভাবে আমার কাটে দিন-

    তুমিতো আমায় এখন ময়লা-ই ভাবো,স্থান তাই ডাস্টবিন!

    তুমিতো আমার হাতের ঘড়ির মতো,শেখাতে সময়ের মূল্য,

    তুমি জান কি সময় ধীর হয়েগেছে,হয়তো শেষ হতে চললো

    তুমি..

    তুমি যেন আমার আতরের ফোঁটা,গন্ধ দিক-বেদিকে

    তুমি দেখ আজ শরীরে উটকো গন্ধ! পারিনা থাকতে টিকে!

    তুমি বন্ধুত্বে সেরা বন্ধুর টান,আহারে কি ভালোবাসা!

    তুমি আমায়তো ভালোবাসলেনা,কেন তবে এতো আশা?

    তুমি থাকতে এই হাতটা ধরে,প্রতিটি রাগে-অভিমানে,

    তুমি তবে কাঁদো কেন কাছে থাকলে আমি,হাসো প্রস্থানে!

    তুমি..

    তুমি থাকতে যবে চিন্তায়,শোকটানে কর হায়হায়!

    তুমি জানতেনা তার-ও ঘুম আসেনা,তার-ও মুখ শুকায়!

    তুমি বলেছিলে এ জীবন বিরহমিলন,থাকবে আনন্দ-বেদনা

    তুমি এই তো বলোনি,সুখ তোর নেই,আছে খালি যাতনা!

    তুমি বললে ভালোবাসা নদীর মতো,ভেলায় চড়ে ভাসবো

    তুমি সেই ভালোবাসা চুলোয় চড়ালে,চোখের সামনে বাষ্প!

    তুমি..

    তুমি পাঠ্যবইয়ের নির্দেশনা,যেন বিনা কাগজের সিলেবাস,

    তুমি নেই বলে সব কৃত্রিম, ভুল আজকের অভ্যাস!

    তুমি ছিলে আমার জীবনের বর্ষপঞ্জি, জীবনের বড় ভরসা,

    তুমি কনকনে শীতে চাদরের মতো,গ্রীষ্মের রোদে বর্ষা!

    তুমি যেন সেই পথের সাথী,বেঁচে থাকার সেই বায়ুটা,

    তুমি ভুল করে মেশালে কার্বন সেখানে,সংকটে তাই আয়ুটা

    তুমি..

    তুমি মেনে নেয়ার শিক্ষা দিয়েছ,মানলেই হয় জয়!

    তুমি আমাকেই মানতে পারলেনা,করলে বিস্ময়!

    তুমি সুখ নিয়ে জন্মেছো,পেয়েছো ভালোবাসা এক স্তূপ!

    তুমি সেই ভালোবাসায় খুশি থেকো,আমি দেখি ধরণীর রূপ

    তুমি ভালো থেকো৷

    যদি তারা তুমি হওয়ার যোগ্যতা-ই না রাখে তবে সে ব্যার্থ প্রচেষ্টা করে কারো মন কেন ভাঙে?কেন এসব তুমি বেলাশেষে কালের গর্ভেই বিলুপ্ত হয়ে যায় আর কেন এদের সৃষ্টি? সত্যিই জানি নাহ!

    (সংক্ষেপিত)

    6
    4 Comments

Mohammad Hasan (Saad)

Student , Dhaka Residential Model College

সে তো স্বপ্নের মতো বাস্তব,সে যে চিন্তার মতো সুন্দর! 

আছে বাষ্পের মতো অশ্রু,আছে আয়ুহীন এক অন্তর!

Skip to toolbar