Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নামঃ সফলতা
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    ০৯/১১/২০২৪
    —————————————————–
    সুন্দর জীবনের পথে চলতে চাই,
    শিখতে হবে নিজেকে ভালোবাসতে, আর তুলনা নয়।
    মানব জীবনে অনন্য প্রতিভা, সব একক স্বর,
    তুলনায় নিজেকে হারালে যে, দুঃখে ভরে মনঘর।

    সবার মাঝে আছে কিছু শেখার, সে আলো নিই সবার কাছে,
    শুনতে হবে বেশি, বলতে হবে অল্প, তা-ই মানের রক্ষাচিহ্ন।
    প্রতিটি কথায় ভাবনাকে যুক্ত করে,
    মিষ্টি কথায় সাজাই জীবন চলার পথে।

    যে ভালোবাসা হৃদয়ে থাকে, তা যেন অনন্য আশীর্বাদ,
    প্রতিটি মানুষে কিছু ভালো আছে, সে ভালোটুকু খুঁজি প্রতিবার।
    বিভেদের দেয়াল ভেঙে দিই, আপন করি সবাইকে,
    এ বিশ্ব সংসারে মিশে থাকি, একা নয়, সবার পাশে।

    কাল্পনিক দুঃখ, ভয়ের তাড়না, মনের ভারী বোঝা,
    ফেলে দিই সে অলীক চিন্তা, মুক্ত করি নিজস্ব আশা।
    যা আসেনি, তার চিন্তায় বিভ্রান্ত না হই,
    বাড়িয়ে তুলি আত্মবিশ্বাস, সুখের পথে বাড়াই গতি।

    নিজের সাথে প্রতিযোগিতা হোক, অন্যের সাথে নয়,
    আজ যেন কাল থেকে উন্নত হই, এ মন্ত্রে চলি সবার জয়ে।
    ফলের আশা নয়, প্রচেষ্টার মূল্য জানি,
    এই চেষ্টাতেই খুঁজে পাই জীবনের সার্থকতা মানি।

    সফলতা কি? তা নিজে ঠিক করি, সমাজের নয় পথে,
    আমার জীবনে সার্থকতা খুঁজি নিজের গৃহকোণে।
    এটিই কি প্রয়োজনীয়? প্রশ্ন করি মনকে,
    অপ্রয়ো জনীয় বোঝা ঝেড়ে ফেলি, শান্তি খুঁজি স্বস্তিতে।

    এ জীবন গড়ি সুখের সুরে, মননে আনি আলোর ছবি,
    প্রতিটি দিনের প্রার্থনায় চাই, একটি সুন্দর জীবনের কাব্যগাথা।

Skip to toolbar