-
শিরোনাম: ফেলে আসা দিন
কলমে: মোহাম্মদ শাহজামান শুভ
তারিখঃ ২৬/১১/২০২৪স্কুলের পথে হাঁটতাম দলে,
স্মৃতির পাতায় গল্প চলে।
কলম খেলা আর খাতায় ক্রিকেট,
চোর-পুলিশ খেলায় ছিলো মজার টিকেট।এক টাকার আইসক্রিম হাতে,
বাঁধতাম সুর জীবনের সাথে।
হঠাৎ হেলিকপ্টার গেলে আকাশে,
তাকিয়ে থাকতাম মোহের বাক্সে।স্কুল শেষে মিনা কার্টুন,
মনের আঙিনায় জমতো সুর।
শুক্রবার সিনেমার অপেক্ষায়,
বিটিভির সামনে বসে যেতাম ঠায়।আলিফ লায়লা, রবিনহুড,
শৈশবের দিনগুলো ছিলো খুবই ভালো।
গুটি খেয়ে দুশ্চিন্তা গাছে,
শিং গজাবে কি ভেবে মাথা ধাক্কায়।বিকেলের খেলা, গোল্লাছুট মাঠ,
সন্ধ্যার আগে জমতো যে আড্ডা।
ফাইনাল শেষে পড়ার চাপ নাই,
স্বাধীনতায় মেতেছিল মন পাখি।নানুর বাড়ি, শীতের দিন,
ব্যাডমিন্টনে বাঁধতো সুরের রঙিন।
তবু ডিসেম্বরের শেষে ভয়,
ফলাফল দিবে, থমকে যেতো জয়।আজ এসব স্মৃতি মনে হলে,
ফিরে যেতে চাই সেই বালুকাবেলা।
যেখানে শৈশব ছিলো স্বপ্নের দেশ,
ফেলে আসা দিন, তুমি সত্যি অশেষ।2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam


💐💐