Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • হাঁটার যাদুতে
    মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ২৮/১১/২০২৪

    সকাল সকাল পায়ে চলা,
    শরীর জাগে, মনও খোলা।
    ফুরফুরে হাওয়ার সুরে,
    শুরু হয় দিন প্রাণ ভরে।

    চনমনে মন, এনার্জি বাড়ে,
    ক্লান্তি দূরে, উৎসাহে ঝরে।
    মস্তিষ্ক উর্বর, বুদ্ধি ক্ষীপ্র,
    স্বাস্থ্য সচল, জীবন দীপ্ত।

    অলসতা যায়, মন হয় ভালো,
    স্ট্রেস ভুলে কাজ হয় আলো।
    ঘুম আসে রাতের শান্তি,
    অবসাদ কাটে, কাটে ক্লান্তি।

    হার্ট থাকে সবসময় ঠিক,
    হাঁটার ছন্দে আসে সুর ঝিকঝিক।
    ডায়াবেটিস আর চাপ দূর হয়,
    রক্তচাপ ঠিক, জীবন সুখময়।

    প্রতিদিন হাঁটার সামাজিক দান,
    চেনা মুখে বাড়ে স্নেহের গান।
    মাসেল-পেন, জয়েন্টের যন্ত্রণা,
    হাঁটার যাদুতে সব হয় বিদায়।

    তাই চল হাঁটি, সকালের সনে,
    জীবন ভরে উঠুক আশায়, মনে।
    মর্নিং ওয়াক, তোর সুরে বাঁধা,
    শরীর, মন—সবই ভালো রাখা।

Skip to toolbar