Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নাম: নিজেকে চিনে নেওয়া
    কবির নাম মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ২৮/১১/২০২৪

    জীবন কি শুধু প্রতিযোগিতা?
    সবাইকে হারিয়ে পেতে পাওয়া?
    নিঃশেষ করে ভেতরের আলো,
    শুধু কি জিতে যায় দুঃখের ঢল?

    ঝকমকে জীবনের মোহে পড়ি,
    সুখ ভেবে বসি অমূল্য ধরি।
    বস্তু আর বাহারের খোঁজে যখন,
    হৃদয়ের রংগুলো হারায় তখন।

    পুরানো ক্ষত বয়ে চলি পথে,
    অতীতের ছায়া যেন পিছুটানে।
    বিষাক্ত স্মৃতি আঁকড়ে ধরি,
    নতুন দিনের স্বপ্নকে ভরি।

    ভাবি যা মনে তাই তো ঠিক,
    নিজেকেই বানাই ভুলের দীক্ষিত।
    মনের কথাকে সঠিক ধরে,
    হারাই সম্ভাবনার আলো উজাড়ে।

    অজুহাতে ভরি জীবনের খাতা,
    দায়িত্ব থেকে পালাই বেখেয়ালেতে।
    অন্যকে দোষী বলি বারবার,
    নিজের আয়নায় দেখি না হার।

    তাই এবার থেমে একটু ভাবি,
    মনে জাগুক আলোর ছবি।
    নিজেকে চিনি, নিই নতুন শপথ,
    জীবনের পথে ফুটুক প্রভাত।

    3
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar