Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নাম: মূল্যবোধের আলো
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ৩০/১১/২০২৪

    মূল্যবোধ যে জীবন জুড়ে
    নতুন আলো আনে,
    মানুষ গড়ে নৈতিকতায়
    দিশাহীন পথ চেনে।

    সততার দীপ্তি হৃদয়ে জ্বলে
    ন্যায়পরায়ণতা সঙ্গ,
    সহমর্মিতায় বাঁধে মানুষ
    ভালোবাসার রঙ্গ।

    শ্রদ্ধার সুরে বেঁধে রাখা
    সমাজের মূল কান্ড,
    স্থিতি আনে শান্তি গড়ে
    উন্নয়নের পাণ্ড।

    আত্মপরিচয়ের আঁধার খুঁজে
    মূল্যবোধের জ্যোতি,
    জীবন পথে লক্ষ্য রাখে
    কল্যাণেরই গতি।

    স্বার্থপরতার শৃঙ্খল ভেঙে
    মানবতার গান,
    বড় হয়ে ওঠে মানুষ
    মূল্যবোধের প্রাণ।

    তাই তো বলি, জীবনে রাখো
    মূল্যবোধের স্থান,
    এই আলোতে চলতে শেখো
    জীবন হবে মহান।

    4
    2 Comments
Skip to toolbar