Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কামনার ভুলে
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ০৫/১২/২০২৪

    প্রেমের নামে ছিড়লে গোলাপ
    তোমার কামনার ভুলে,
    পাপড়ি গুলো ঝরে গেল
    পাষাণ বেদীর মূলে।

    নির্বাক ফুলের কষ্ট কে বুঝে?
    নীরব কান্না তার,
    তোমার স্পর্শে মলিন হলো
    রাঙা রঙের ধার।

    আলোচনার ছলে খেললে তুমি
    কত হৃদয়ের সুরে,
    ভেঙে দিলে স্বপ্ন সবাইকে
    অন্য সুখের পুরে।

    প্রেম যদি হয় শুধু ভোগের
    কোথায় থাকে মায়া?
    মনে রেখো ফুলও কাঁদে,
    তুমি দিলে দুখের ছায়া।

    ফুলের সাথে প্রতারণা করে
    কোথায় সুখের ঠিকানা?
    ফিরে এসে দেখো একবার,
    পাপড়ির বিবর্ণ বর্ণনা।

    প্রেম তো শুধুই আহ্বান নয়,
    প্রেমে থাকে দানে সুখ।
    পাষাণ বেদী ভেঙে গিয়ে
    ফুলের হোক মুক্তির সূচক।

    4
    1 Comment
Skip to toolbar