-
কবিতার নাম: পরিশ্রমের আলো
কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভকেউ আসে না পৃথিবীতে সাফল্যের মুকুট পরে,
পরিশ্রমের জ্বালায় সব ত্যাগ করতে হয় ভরে।
অলসের চোখে যা অলৌকিক, পরিশ্রমীর কাছে সাধন,
সাফল্যের পথে এগিয়ে চলে অদম্য মন।প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর অধ্যবসায়,
সাফল্যের চূড়ায় উঠতে লাগে এই দিশায়।
জীবনের পথে প্রতিভার চাই দশগুণ বেশি শ্রম,
তবেই তো সফল হয় অমর কীর্তিমান নাম।একটি দানা ফসলেও মিশে থাকে ঘাম,
কৃষকের পরিশ্রমে হাসে পৃথিবীর ধাম।
ছাত্রের পড়ায়, গবেষকের তৃষ্ণায়,
মানুষ গড়ে স্বপ্ন, আধুনিকতায়।প্রথম বারেই সাফল্য মেলে না, এটা সবার জানা,
বারবার হেরে গেলেও ভাঙতে হয় দুঃখের মানা।
নিরবচ্ছিন্ন চেষ্টা আর অটুট মনোযোগ,
তবেই আসে জীবনে সাফল্যের যোগ।কীর্তিমান যারা, দেখো তাদের পেছনে,
কঠোর পরিশ্রমই সাফল্য এনেছে তাদের গৌরবের বনে।
প্রকৃতি বলে, আল্লাহও ভাগ্য বদলায় না,
যতক্ষণ না মানুষ তার শ্রমে পথ সেঁচে যায়।সাফল্যের ভাগ দুই ভাগ প্রতিভা মাত্র,
আটানব্বই ভাগের মন্ত্র পরিশ্রমের পত্র।
তাই তো পরিশ্রমে লুকিয়ে থাকে আলো,
যা জ্বালায় জীবনের প্রতিটি চূড়ার পালো।পরিশ্রমই সাফল্যের আসল চাবিকাঠি,
এই মন্ত্রে মানুষ কাটায় অন্ধকার রাতি।
চল, আমরা সবাই হই অদম্য প্রাণ,
পরিশ্রমের আলোয় করো জীবন ধ্রুবজ্ঞান।3 Comments
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 08 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!