Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নাম: শীতের সকালের গান
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১০/১২/২০২৪

    শীতের হাওয়া কাঁপায় হাড়,
    কুয়াশায় ঢাকা মাঠের কোল।
    সূর্য লুকায় ধোঁয়াটে আকাশে,
    শীতের সকাল আনে স্নিগ্ধ অনুভবের দোল।

    ঘাসে জমে শিশির বিন্দু,
    সোনার মুকুটে যেন বাঁধা স্রোত।
    সরষে ফুলের হলুদ আঁচল,
    মাঠ ভরে দেয় মধুর পরশ।

    গরু আর লাঙল নিয়ে কৃষকের দল,
    মাঠে চলে জীবন গড়ার কাজ।
    বৃদ্ধরা রোদ পোহায় শান্ত মনে,
    শিশুরা মেতে উঠে খড়ের আগুনে।

    খেজুর রসের গন্ধে ভরে যায় ভোর,
    গৃহিণীর হাতে পিঠার আয়োজন।
    শীতের সকাল আনে খুশির মেলা,
    সবাই ভুলে যায় জীবনের কষ্টের চলা।

    তবু বেলা বাড়লে পালায় সে রূপ,
    কুয়াশা সরে, কাজে ফেরে লোক।
    শীতের সকাল, তুমি যেন কবিতার গান,
    তোমার সৌন্দর্যে ভরে যায় এ প্রাণ।

    4
    1 Comment
Skip to toolbar