-
গল্প: বিষু ও শুভদা
গল্পকারঃ মোহাম্মদ শাহজামান শুভ
তারিখঃ ১০/১২/২০২৪সকালের আলো তখনও মলিন। থানায় প্রবেশ করতেই চোখে পড়ল বিষু। সে এক হাতে দড়ি দিয়ে বাঁধা, আরেক হাতে কান্না মাখা মুখ। আমাকে দেখে ফুঁপিয়ে বলল, “শুভদা, আমাকে বাঁচাও।” বিষুর কণ্ঠে যেন হাহাকার। অভাবের তাড়নায় গ্রামের সর্দারের ফসল চুরির অপরাধে তাকে আটক করা হয়েছে। বিষু আমার পরিচিত, গ্রামের সহজ-সরল ছেলে। তার করুণ অবস্থা দেখে আমার মন কেঁদে উঠল।
বিষু বলল, “দাদা, পুলিশকে বলেন আমাকে যেন আর না মারে। অনেক মেরেছে, আর মারলে আমি বাঁচবো না।” আমি তাকে আশ্বস্ত করলাম, “তোমাকে আর কেউ মারবে না। আমি দেখছি, কী করা যায়।”
আমি সরাসরি ওসির কক্ষে গেলাম। তিনি আমার পূর্ব পরিচিত। বিষুর বিষয়ে জানাতেই তিনি বললেন, “আমি মোড়েলের সঙ্গে কথা বলে বিষয়টা দেখছি।” ওসির কথায় কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু বিষুর কষ্ট ভুলতে পারলাম না।
দিন কয়েক পর হাটে গিয়েছিলাম। হঠাৎই বিশাল ঝগড়ার মাঝে পড়ে গেলাম। দু’দলের হাতে লাঠি, রামদা আর মুলি। এদিক-ওদিক ছুটেও বিপদ কাটল না। কয়েকটি লাঠির আঘাতে পিঠে ব্যথা নিয়ে প্রায় নিস্তেজ হয়ে পড়েছিলাম। ঠিক তখনই দেখি, বিষু লাঠি হাতে চিৎকার করে বলছে, “শুভদার গায়ে হাত দিলে হাত ভেঙে দিবো!”
বিষুর তেজ দেখে লোকজন দূরে সরে গেল। সে আমাকে নিরাপদ স্থানে নিয়ে বলল, “দাদা, আপনি শিক্ষিত মানুষ, এই ঝগড়ার মাঝে কী করেন? বাড়ি যান।” বিষুর কথায় যেন প্রাণ ফিরে পেলাম। মৃত্যুর হাত থেকে বিষুই আজ আমাকে বাঁচাল।
আমার মনে হলো, একসময়ের অসহায় বিষু আজ আমার রক্ষক হয়ে দাঁড়িয়েছে। জীবন বড় অদ্ভুত, যেখানে কখন কার হাত ধরতে হয়, বলা যায় না।
5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam


সহমত