Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনামঃ নেতিবাচক মানুষের ছায়া
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১৯/১২/২০২৪

    চারপাশে মানুষ, কত রঙ, কত ঢেউ,
    সবাই কি আপন হয়, সবাই কি দেয় স্নেহ?
    কেউ দেয় আলো, কেউ দেয় কষ্টের ছায়া,
    নেতিবাচক মনোভাব ছড়িয়ে যায় কায়া।

    হতাশার ছায়ায় তারা বসে থাকে চুপ,
    সম্ভাবনার আলোতে খুঁজে পায় দোষের রূপ।
    তুমি দিলে ভালোবাসা, তারা দেখলো ক্ষত,
    তোমার যত্নেও যেন মিশে যায় অভক্ত।

    তাদের চিন্তায় সব দুশ্চিন্তার জাল,
    দেশ, সংসার, সন্তান, জীবন—সবই কালো চাল।
    অভিযোগের তীরে ভরে রাখে মন,
    সবকিছুতে যেন ঝরে বিষের কারণ।

    নতুন পথ? ওহ, তা ভীষণ ভয়ানক,
    স্বপ্ন দেখাও যেন তাদের কাছে অপরাধক।
    সুখী হওয়া যেন এক অলিখিত পাপ,
    তাদের দৃষ্টি সুখে খুঁজে বেড়ায় ছলনা-জাল।

    তুমি কি পারবে তাদের ছায়ায় সুখ খুঁজতে?
    তোমার এনার্জি কি তারা নিয়ে যাবে চুষতে?
    তাই বলি, দূরে থাকো এ আঁধারের দল,
    নিজের আলোয় জ্বেলো জীবন, রাখো হৃদয় উজ্জ্বল।

    2
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar