Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনামঃ নৈতিকতার আলো
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ২০/১২/২০২৪

    নৈতিকতা, তুমি মানুষের অন্তরের দিশারি,
    তোমার আলোয় আলোকিত হয় জীবনযাত্রার ভারী।
    সত্য-মিথ্যার মাঝে তুমি করো স্পষ্ট রেখা,
    তোমার ছোঁয়ায় জাগে শুভ্রতা, দূর হয় সব লেখা।

    তুমি কর্তব্যের শপথ, তুমি নীতির মশাল,
    সমাজে আনো সুরক্ষা, করো অনৈক্যের বিশাল।
    তুমি মানুষের অনুভূতি, ভেতর থেকে জাগাও চেতনা,
    তোমার হাত ধরে আসে সুখের অমৃত বেদনা।

    সত্য আর অহিংসার তুমি শাশ্বত প্রতীক,
    গান্ধীর আদর্শে গড়ো তুমি জীবনের অনন্য ঠিক।
    কল্যাণের ধারা তুমি, সুখের স্রোতের রূপ,
    তোমার শিখায় জ্বলে ওঠে আশা-ভরা ধূপ।

    তুমি ভারসাম্যের কথা, তুমি ঐক্যের বানী,
    তোমার ছায়ায় খুঁজে পায় শান্তি বিশ্বের প্রাণী।
    নৈতিকতা, তুমিই আশার নন্দিত প্রহর,
    তোমার আলোয় আলোকিত হোক মানবতার ঘর।

Skip to toolbar