Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনামঃ হোয়াটসঅ্যাপাইটিসের জীবন নয়
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ২৩/১২/২০২৪

    নাম তার হোয়াটসঅ্যাপাইটিস, ব্যথায় ভরা দিন,
    আঙুল ব্যথায় কাঁদে শুধু, ভাঙে সুখের ঋণ।
    স্মার্টফোনের আলোর মাঝে, জীবনের পথ হারায়,
    মেসেজের ভিড়ে মনোযোগ, হারিয়ে সময় যায়।

    বুড়ো আঙুল ক্লান্ত হলে, দেহ দেয় সাড়া,
    কব্জির ব্যথায় জীবন হয় যেন বেদনার পালা।
    ছ’ঘণ্টা ধরে টাইপ করা, কতটুকু সুখ দেয়?
    বুঝি না আমরা এই জীবনে, আসল শান্তি কে লয়।

    ডাক্তার দেবেন ওষুধ বটে, প্রদাহ কমবে ক্ষণ,
    তবু কি ফিরবে হাতের শক্তি, পুরনো দিনের রণ?
    ফিজিওথেরাপির আশায় পথে, ব্যথা ভুলে যাও,
    স্মার্টফোনে সময় কমাও, জীবন ঠিকঠাক বাও।

    বাঁচতে চাইলে মোবাইল হাতে, রাখো একটু জ্ঞান,
    ভয়েস মেসেজে মনের কথা, দাও মনের আহ্বান।
    এক হাতে নয়, দুই হাতে রাখো, ভারসাম্যের খেলা,
    হোয়াটসঅ্যাপাইটিসের জীবন নয়, হোক নতুন ভোরের মেলা।

Skip to toolbar