Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনামঃ বিদ্যা আর চরিত্র
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ

    বিদ্যা যদি মণি হয়, চরিত্র তার আলো,
    অন্ধকারে পথ হারাবে, চরিত্র ছাড়া চলো।
    বিদ্বান যদি সৎ হয়, মধুর তার ভাষা,
    আলো জ্বালে অন্তরে, মুছে দেয় সব আশা।

    তবে যদি চরিত্রহীন হয়, বিষ তার মন,
    বিদ্যার মাঝে লুকিয়ে রাখে হীন স্বার্থের ধন।
    তার সঙ্গ কালো মেঘ, আনে দুর্দশা,
    মনুষ্যরূপে দানব সে, অসৎ তার আশা।

    সাপের মণি যেমন আকর্ষণ করে সবাই,
    কিন্তু তার বিষে জীবন যায়, রেহাই পায় না কেউই।
    তেমনি চরিত্রহীন বিদ্বান, মায়ার রঙিন ঢেউ,
    তাকে এড়িয়ে চলাই শ্রেয়, ভুলেও দিও না স্থান তার খেউ।

    সুন্দর জীবনের মূল, চরিত্র আর বিদ্যা,
    এই দুয়ে মিলে গড়ে ওঠে সুখের পথের সিঁড়িয়া।
    দুর্জন বিদ্বান যতই হোক, তারে রেখ দূরে,
    সৎ বিদ্বানের সঙ্গ নাও, আলো খুঁজো পুরে।

    তাই তো বলি, বিদ্যা মহান, চরিত্র তার সাথি,
    এই দুই-ই জীবন দেয়, করে পূর্ণ রাখি।
    বিদ্বান হোক মধুর স্বভাব, চরিত্রে হোক পূর্ণ,
    তবেই জীবনের পথ হবে, শুভ্র, সুমধুর।

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অসাধারন লেখনী

Skip to toolbar