-
কবিতার নামঃ আত্মশক্তির আলো
কবির নামঃ মোহাম্মদ শাহজামান শুভ
তারিখঃ ০৩/০১/২০২৪মানুষ যদি জানত নিজেকে
অসীম শক্তি তার বুকের ভেতরে,
জাগ্রত হতো সে আলোর পথে,
অন্ধকার ঘুচে যেত চিরতরে।শিক্ষা দান করে চেতনার আলো,
মনুষ্যত্ব জাগায়, দূর করে কালো।
জ্ঞান যদি হয় হৃদয়ে প্রবাহিত,
প্রতিভা হয় তখন প্রকট আর উদ্ভাসিত।শিক্ষা নয় কেবল সনদের মোহ,
জীবনের অর্থে এনে দেয় দিশা অসীমতোর।
লোভ পাপে ডাকে, পাপে হয় ক্ষয়,
জ্ঞান দেয় বিবেক, সত্যের জয়।অফুরন্ত খনি লুকায়িত মনে,
শিক্ষাই খুলে দেয় আলো ঝলমলে।
আত্মশক্তির ডানায় উড়ে যায় দূর,
তবেই মানুষ হয় সত্য সুন্দর।ডিগ্রি নয় লক্ষ্য, নয় বিলাসী জীবন,
শিক্ষা শেখায় আত্মাকে করা উন্নত শন।
নিজেকে জানা, আবিষ্কার করা,
তবেই হয় জীবন সার্থক জ্বরা।তাই প্রার্থনা করি, শিক্ষার আলোয়,
মানুষ হোক মানুষ, পূর্ণতায়।
আত্মশক্তির দীপ জ্বলে অন্তরে,
মমতা ছড়াক বিশ্ব প্রান্তরে।1 Comment
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam

তাই প্রার্থনা করি, শিক্ষার আলোয়,
মানুষ হোক মানুষ, পূর্ণতায়।
আত্মশক্তির দীপ জ্বলে অন্তরে,
মমতা ছড়াক বিশ্ব প্রান্তরে।……………ভালো লাগলো