Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নাম: সৌন্দর্যের স্থান
    কবির নাম: মোহাম্মদ শাহজামান শুভ

    সৌন্দর্য মানায় নিজ ঠিকানায়,
    যেখানে জন্মায়, সেখানে জানায়।
    বনের পশু বনে সুন্দর,
    শহরে এলে হয় বিবর্ণ।

    মায়ের কোলে শিশুর হাসি,
    অন্য কোথাও পায় কি বাসি?
    মাতৃক্রোড়েই সুখের আলো,
    প্রকৃতির নিয়ম চিরকালও।

    বুনো ফুল ফুটে মাঠের কোণে,
    নগর বাগানে মলিন রঙে।
    যার যেমন স্থান প্রকৃতির দান,
    সেখানেই তার সৌন্দর্য মান।

    যে যা পায় প্রকৃতির থেকে,
    সে থাকুক তার আপন বুকে।
    মনীষীরা তাই বারবার বলেন,
    “নিজ জায়গায় থাক, জীবন খেলেন।”

    সৌন্দর্যের নিয়ম সহজ সরল,
    প্রকৃতির পাঠ যেন চির অমল।
    অন্যত্র গেলে ম্লান হয় রূপ,
    স্থানে থাকুক সৌন্দর্য স্থির গোপ।

    5
    1 Comment
    • এইভাবে তো সৌন্দর্যকে বোঝার চেস্টা করি নাই। ভাবনার খোরাক যোগানোর জন্য ধন্যবাদ।

Skip to toolbar