-
মেরাজের রাত
মোহাম্মদ শাহজামান শুভ
২৭/০১/২০২৫
আকাশ পথে পেরিয়ে গিয়ে, ছুঁয়ে নিল আসমান,
নবির চোখে ভাসলো তখন, স্বর্গের অপার দান।
বোরাক ছুটে স্বর্ণদ্বারে, আলোয় মোড়া পথ,
সিদরাতুল মুনতাহায়, রহমতের উজান।
ইসরার পথে কাবার মাটি, বায়তুল আকসার টান,
নবিদের মাঝে ইমাম হলেন, মমতার এক মহান।
তারপর এল সেই মুহূর্ত, ঈমান যেখানে খাঁটি,
প্রভুর সাথে সাক্ষাৎ পেলেন, দিলের অন্তরাতে।
এই রাতেতে এল যে দান, নামাজের সেই মান,
পাঁচ ওয়াক্তের অমূল্য নযর, যা তৌহিদের প্রাণ।
ইবাদতে মশগুল চিত্ত, এ রাতের মহিমায়,
জীবনের সব পাপ যে গলে, বিনম্র অশ্রুধারায়।
কেউ বলে এ স্মরণ বিদআত, কেউ করে প্রার্থনা,
কিন্তু প্রেমিক হৃদয় জানে, এ রাতের সুধা-গাঁথা।
আসমানি সে সফরের মাঝে, নবির প্রেমের ছোঁয়া,
মেরাজ রাতের মহিমা তবু, হৃদয় মাঝে রোয়া।
আকাশ ভেদি সে সফরের গল্প, ইবাদতে ডুবে থাকা,
রাতটি জুড়ে রহমতের আলো, পাপ মুছে ফেলা।
সেই রাতের বরকতে তাই, তওবার তৃষ্ণা জাগে,
নবির প্রেমে হৃদয় ভাসে, সিজদার সুরে মাখে।
Friends
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Firoz Ahmed
@firozahmed1
Khondkar Mostaque Ahmed
@mostaque
ভাস্কর
@vaskarchou
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নোমান খালভী
@nomankhalovi
Niaz Aziz Dip
@niazdip
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe

