Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নামঃ বীরের পথ
    কবির নামঃ মোহাম্মদ শাহজামান শুভ

    মৃত্যু আসে একদিন, আসে অবধার,
    তবু কেন ভয়, কেন এ ভার?
    বীরেরা হাসে, মৃত্যুর মুখে,
    কর্তব্যের ডাকে, ঝাঁপিয়ে পড়ে সুখে।
    পৃথিবী কর্মভূমি, নয় কারো ঠাঁই,
    যে কর্মে বাঁচে, সেই অমর হয় তাই।
    বাধা-বিপত্তি, ঝড়-তুফান,
    তবু বীর চলে, গায় বিজয় গান।
    কাপুরুষ কাঁপে, আঁধারে থমকে,
    ভয়ে ভেসে যায়, নিজ ছায়ার ঢেকে।
    চেষ্টা বিফল, পরাজয় লেখা,
    তবু শত মৃত্যু, বেঁচে থাকা পাপমাখা।
    বীরের মৃত্যু একবারই হয়,
    নামে অমর, কীর্তি রয়।
    কাপুরুষ মরে, বারেবারে,
    জীবন তাদের বোঝা সংসারে।
    তাই ভয় রেখে, পথে চল,
    কর্তব্য তোমার, তোমার বল।
    বীরের মতো বাঁচো, হাসিমুখে,
    অমর হোক নাম, ইতিহাসের বুকে!

Skip to toolbar