Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নামঃ বসন্তের বনফুল
    কবির নামঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ২৮/০২/২০২৫

    ফুল ফাগুনে এলো আবার,
    বাতাস ভরে সুগন্ধি স্নিগ্ধ আপার।
    শিমুল-পলাশ লালে লালে,
    রাঙিয়ে দিলো বন পথের গালে।
    বনরাজিতে নব পল্লবে,
    সবুজ ছোঁয়ায় হৃদয় জাগে।
    ভাঁটফুলের শুভ্র আভা,
    আলো ছড়ায় ঝোপের গাঁয়ে।
    পাখির ডাকে জাগে ভোর,
    সাজে বসন্ত সোনার নূর।
    ধুলোর পথে ফুলের ছোঁয়া,
    প্রেমে ভরা রঙিন দোয়া।
    জীবনানন্দের সেই কবিতা,
    বনফুলে বাজায় সুরের ভিটা।
    বসন্ত এলো, এল গান,
    বাংলার রঙিন আপন প্রাণ।

Skip to toolbar