Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নামঃ আদর্শ শিক্ষক ও সমাজ সংস্কার
    কবির নামঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১৩/০৩/২০২৫

    আদর্শ শিক্ষক দীপ জ্বেলে
    অন্ধকারে আনেন আলো,
    নতুন চিন্তায় গড়ে তোলেন
    সোনার দেশের স্বপন-ভালো।
    কুসংস্কারের গ্লানি মুছে
    জাগান তিনি নবজাগরণ,
    গোমড়ামি আর অন্ধবিশ্বাস
    ভেঙে গড়েন সঠিক ধরণ।
    শিক্ষার আলো হাতে তুলে
    দেন তিনি পথের দিশা,
    মানবতার বীজ বুনে
    গড়ে তোলেন নতুন দৃষ্টি।
    শিক্ষার সাথে ন্যায়ের বাণী,
    বহে তাঁর হৃদয়ে সারাক্ষণ,
    সত্য, সুন্দর, ন্যায়ের পথে
    দেখান তিনি সঠিক লক্ষণ।
    নিরক্ষরতা, কুসংস্কার—
    সবকিছুতেই করেন লড়াই,
    একজন আদর্শ শিক্ষক তাই
    সমাজ বদলের মূল পরিচয়।

Skip to toolbar