Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • মনের রঙধনু
    মনের আঙিনায় ঝড় ওঠে হঠাৎ,
    অকারণ ভয়ে রাত জাগে প্রতিঘাত।
    ভাবনার নদী যায় বন্যার মতো,
    আত্মবিশ্বাস ডুবে যায় শতকোটি ক্ষত।
    দুশ্চিন্তা শিকল বাঁধে হাতে-পায়ে,
    স্বপ্নগুলো মলিন হয় আঁধারের ছায়ায়।
    করোনার নিঃসঙ্গতা টেনে আনে রাত,
    অহেতুক ভয়ে ভাঙে হাসির প্রভাত।
    তবু আঁকাবাঁকা পথে রঙতুলি হাতে,
    খুঁজে পাই আলো, দুঃখ ফেলে রাতে।
    ক্যানভাসের ভেতর জাগে নতুন গান,
    রঙের ছোঁয়ায় মুছে যায় অবসাদ মান।
    অতীতকে ছেড়ে দাও নদীর মতো দূরে,
    বর্তমান সাজাও নক্ষত্রের সুরে।
    বন্ধুর হাসি যেন ঔষধি প্রলেপ,
    ভালোবাসার ছোঁয়ায় মুছে যায় ক্লেশ।
    মন যদি জাগে মুক্ত আকাশে,
    জীবনও ফোটে রঙিন সুবাসে।
    চিন্তার ঝড়কে করো রঙধনু,
    তবেই ফুটবে “মনের রঙধনু”। 🌈

    3
    4 Comments
Skip to toolbar