Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলামOffline

  • MohammadSaifulIslam
  • আমার ভেতর থেকে কখনো মুছে যাবেনা

    মুহাম্মদ সাইফুল ইসলাম
    আমার ভেতর থেকে কখনো মুছে যাবেনা
    যতবার মুছি, ততবার ভেসে উঠো
    চকে লেখা ব্ল্যাক-বোর্ড কিংবা
    ৭১ রের মুক্তিযুদ্ধের মত।
    তোমার প্রতিদিনের আকর্ষণ আচার
    সুন্দর সাহসিকতায়, অতীতে তাকাই
    তুমি আসছো কিনা?
    জীবনের সাথে সমস্ত অন্তঃকুন্দল, স্বার্থপরতার বায়ূদূষণ পরিমাপ শেষে
    সংসার ফুসফুসে ধুলোবালি , বোধের প্রাজ্ঞতা এখন ভূমি দস্যুদের দখলে।
    মাথা উচু করে দাঁড়ানোর আপন প্রনোদনা, অবেলায় গলায় দড়ি নিল।
    বিরোধ জাগানো ভাংগা-গড়ার পলেস্তরা, তোমাকে চেয়ে
    যতবার ভেংগেছি ততবার গড়েছো তুমি আমার হাতে।
    বিপন্ন করা মানুষের মন, রাসায়নিক
    সারে ক্রমশ উর্বরতা হারায়। জেনেও
    সহিস হয়ে চাবুক চালাই ঘোরে;
    ফিরে নাতো জৈব আহ্বান!
    এসো ঐকতান
    লাংগলের ফলায় চিরে
    গেয়ে যাও মানুষের গান।
    সবুজ কৃষাণী,
    নরম মাটির বুকেই ফলাও
    বাংলার কৃষকের হাসি
    তুমি কখনো মুছে যাবে নাকো আমার মনে।
    নবান্নের নবপুঁথি-পাঠ রাতের আসর ছেড়ে,
    চলো মিতালী জোছনার বনে।
    তোমাকে সাজাবো বলে, বেলীফুলে।
    অথচ এলেনা তুমি, কথা দিয়ে হারিয়ে গেলে প্রতিবার,
    লংকায় আগত রাবণের কাছে!
    যতবার ভুলতে চেয়েছি,ততবার মনে রয়ে গেছো তুমি।

    3
    2 Comments
Skip to toolbar