Profile Photo

Moimi KhondokerOffline

  • Moimi
  • Profile picture of Moimi Khondoker

    Moimi Khondoker

    4 years ago

    ভালোবাসো ?
    হুম, মেঘের মতন ।

    বৃষ্টি হয়ে ঝরে পরবে যে ?

    তাহলে শুকতারা ?
    খসে পরবে ।
    আলো?
    দিনশেষে মিলিয়ে যাবে ।

    আকাশ,অজস্র তারা খচিত নীল আকাশ ।
    সেতো শূন্যতার মাঝে মরিচীকা !
    তবে?
    তবে আরকি ? পুরোটাই ফাঁকি ।

    ভালোবাসি ।
    প্রবঞ্চনা ।

    ভালোবাসি, ভালোবাসি ঠিক ভালোবাসার মতন করে ;
    একেবারেই নিজের মতন করে,
    হৃদয়জ নিরত্যয় আবেগে ;
    তোমার প্রণয়ী পূজক হয়ে ।।

    6
    4 Comments
Skip to toolbar