Profile Photo

MOLLA RIFAT RAIHANOffline

  • mollarifatraihan
  • Profile picture of MOLLA RIFAT RAIHAN

    MOLLA RIFAT RAIHAN

    4 years, 9 months ago

    “কেউ কেউ কথা রাখে”

    কেউ কেউ কথা রাখে
    তুমি কথা রাখবে না জেনেও
    কেউ কেউ ভালোবাসে
    তুমি ভালোবাসবে না জেনেও।

    লালচে রোদ মাখা বিকেলটায়
    কিংবা অবাক করা জোছনায়
    জানি আসবে না তুমি বারান্দায়
    তবু বসে থাকি যে অপেক্ষায়।
    ক্লান্ত এ পথ ধরে হেঁটে যাই
    দিগন্তের দিকে এ কি শূন্যতায় ||

    তোমার মনের আকাশটায়
    যাবো ঘুড়ি উড়ানোর বাহানায়
    জুড়ে থাকো তুমি সব কল্পনায়
    মিশে থাকো আমার প্রার্থনায়।
    আসবে না তুমি আমার ঠিকানায়
    তাই একা একা ভালোবেসে যাই।

    6-5-2020

    7
    4 Comments
Skip to toolbar