Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan is with Ataur-Rahman and 17 others

    4 years, 2 months ago

    রূপার জন‍্য পড়েছি পকেটযুক্ত
    হলুদ শার্ট !!!!
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
    মোহাম্মদ মনিরুজ্জামান খান

    বহুল প্রসিদ্ধ হিমু”র হলুদ পাঞ্জাবী খুলে রাখতে
    হয়েছিল আমাকে, ভুলবশত বেশকিছু টাকা
    হারিয়েছি পকেটহীন পকেটে রেখে !
    জলপরীকে কথা দিয়েছিলাম সন্ধ‍্যায় সুবর্ণ বর্ষীয়ান মা”য়ের আলোকিত সৌন্দর্য ভ্রমণে
    নিয়ে যাব! একটু বেশি সন্ধ্যা হয়ে গিয়েছিল,
    তাই তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছি। পথে সন্দেহ
    জনক তল্লাশি টহলে ধরা খেলাম। দু’আঙ্গুলের
    কৌশলে পকেটবিহীন পাঞ্জাবী থেকে বের করে
    আনল নিষিদ্ধ নেশার একটি ছোট পুড়িয়া।
    আর হলো না আলোকসজ্জায় আমাদের প্রেমের উজ্জ্বলতা বাড়ানো। পরেরদিন দৈনিক
    বোকার সংবাদে প্রথম পাতায় বড় বড় অক্ষরে
    ছাপা হয়েছিল- ” মাদকের চালান জব্দ ! বোকা জামান গ্রেফতার “! পত্রিকাটির পাতায় স্পষ্ট দেখা যাচ্ছে
    আইনের লম্বা হাত পাঞ্জাবীর হলুদ রঙকে কিভাবে বিভৎস করে দিয়েছিল ! আটদিনের
    কারাবাসে রঙজ্বলা পাঞ্জাবীটা খুলে রেখে এসেছি !
    গভীর রাতে যাচ্ছিলাম জোৎস্নার রঙ হঠাৎ বদলে বসন্ত আলো ছড়াচ্ছিল, সে বসন্তে রূপার মতো
    রূপকুমারী শাপলার পাপড়ি পকেটে নিতে
    পারিনি- খুলে রেখেছি চারকোনা নীল লকারে।
    আর এই ফাল্গুনের রঙিন ঐশ্বর্য থেকে সংগ্রহ
    করেছি যতোসব হলুদ ছিল যা নাকি হিমুর পাঞ্জাবীর গায়ে থাকত !
    নতুন করে গায়ে লাগিয়েছি হলুদ শার্ট, এই শার্টের বুক পকেটে হলুদগুলো জমিয়ে রেখেছি। রেখেছি বললে ভুল বলা হবে ! ক্ষত
    বিক্ষত হৃদয়ে যন্ত্রণায় নীল চাষিদের মতো বুকের অনাবাদি জমিন জুড়ে আবার কষ্টের নীলাবরণ বীজগুলো বুনেছি। এখন যত বড়
    শক্তিশালী কষ্টই আসুক না কেন, সেই অবাঞ্চিত
    যন্ত্রণাগুলো দূর করার জন‍্য আমার নিকটে থাকা “রব”ই যথেষ্ট ! হলুদ মোহ কখনোই বুক
    থেকে আর বের করতে পারবে না । যতোই মৃত
    আত্নার সুরতহাল করা হোক !

    4
    3 Comments

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar