-
Md.Monyruzzaman Khan is with মাহ্দী সাকিব and 77 others
মা” এবং আমি জন্মসুত্রে দুজনেই
এক হয়েছি !
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
মোহাম্মদ মনিরুজ্জামান খানআমি যেন ভয় পেয়ে থেমে না যাই !
মধ্য রাত ঘুরে ফিরে, ফিরে এসে নিরাকার আত্নায় ঔরশজাত
স্নেহ দিয়ে আমাকে জাগিয়ে রাখে তাই।
কী এক অজানা কারণে শিউলী তার সফেদ সৌরভ ছড়ায়নি বলে অপ্রিয় এই রাত !
একটি নিভাঁজ রাত আর আমার পটভূমিতে
প্রস্তুত বদলে যাওয়ার রূপকথা,
বালিয়াটি গাঁয়ে রূপা’র মেহগনি অরণ্যভূমিতে কীটপতঙ্গের সম্মেলনে সহস্র কাকলি যায়নিতো বৃথা।
রূপা’র মা অনবদ্য যেসব আয়োজনের স্নেহে ঘিরে রেখেছিল আমাকে —
ফরমালিন ছাড়া আমের জুস, পেপের সুমিষ্ট ঘ্রাণ, গাছ পাকা কাঠাল
লাল চালের ভাত, আমি পড়েছি অভ্যর্থনায় খাতির যত্নের মোহন বিপাকে।
ছোট ছোট মাছের ঝোল,শাক – সব্জির ঝাল ঝাল
রসনা বিলাসে রুই মাছের পেটি আরো সুস্বাদু,
চিনিমুক্ত পুডিং ও গরুর খাঁটি ঘন দুধে কুলি পিঠা,কফির ধুমায়িত মগ
পিয়াজে ভরা পিঁয়াজু যেন খালাম্ম”র হাতের আরেকটি যাদু !
দেশী ছোট মুরগীর ঝাল ফ্রাই আহারে রুচির ধাপ বাড়িয়ে রাতের অভূত ভোজন ভোগ !
ইট পাথর, সিমেন্ট আর রঙচটা পাথরের রূপকথায় নতুন করে নির্মান পর্বে যে জামান বোকা, “সৃজনকর্তা”র অপার অনুগ্রহ নিয়ে শৌখিন পয়ারের কবি, সে একজন মানুষ বা প্রেমিক অরণ্যবাসী
পল্লবিত স্মরণাক্ষরের দিন বপন করিয়ে হয়েছে একরোখা ! জৈষ্ঠ মধুর দিনে এমনই এক তেজদীপ্ত আলোর
প্রজ্ঞাপনে সূর্য ছড়ায় হাসি !
শেষ বিকেল পর্যন্ত মনটা মুমূর্ষু অনিশ্চিত ধুলো
প্রতীক্ষায় ভুগে ভুগে বিস্ফোরিত প্রায়,
যখন প্রত্যয়ের সময় ফুরিয়ে যায় যায় ডুবে যাওয়া সূর্য উঠে এসে শুভকামনা জানায়….
যেভাবেই আছ প্রিয়োকার,”সুমহান প্রতিপালক”
হয় যেন তোমার জন্য চমৎকার দানকারী”!
কর্পূরের ন্যায় উবে গিয়েছিল যে প্রেম সূর্যাস্তের
অপার্থিব প্রভা দেদীপ্য-মান হৃদয়ে দেয় ফিরি !
প্রদীপ্ত চেতনা থেকে বলিষ্ঠ একটি অনুরণন
তোলে সেই ছায়ামূর্তির আহ্বান নির্বিঘ্নে,
কায়মনো অন্তস্বরে জপ তুলি, যদি “সুমহান” জলফুলে ভালবাসিবার ফলকথা নেয় মেনে !
সন্ধ্যামনি”র সুগন্ধিত রঙকরা সেঁজুতির মহরত
শেষে রূপোর পোকা ও আমি উৎফুল্ল মন খুলে।
রাত্রিটা একটু বেশি বেশি মেঘের তোলপাড়ে আকাশ নেমে আসে টিনের চালে বিমর্ষ বৃষ্টিপাতে,
অঝোর ধারায় বৃষ্টির ঝম ঝম শৃঙ্গার সুরে সুরে জলতরঙ্গ বাজায় টিনের চালটিতে ! আমার মতো বোকা ব্যাঙগুলোর আনন্দ কোরাসও বৃষ্টির শব্দ মাধুর্যপূর্ণ আবহে তাল দিয়েছে।
সময় হয়েছে আমূলে গতিপথ ঘুরিয়ে সেই প্রথম
দিন, যেখানে মা” এবং আমি জন্মসুত্রে দুজনেই এক হয়েছি !4 Comments

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
রিফায়াত নিগার
@refayat-nigar
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali


ভালো লাগলো প্রকৃতির বর্ণ্না সাথে বিভিন্ন খাবারের যে তালিকা সেটা অসাধারণ।