Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan is with and 27 others

    3 years, 4 months ago
    Profile picture
    3 years, 4 months ago

    কবিতা ঃ আতর !
    🖌লেখায় ঃ মোহাম্মদ মনিরূজ্জামান খান
    নিবাস ঃ মানিকনগর, মতিঝিল, ঢাকা
    তারিখ ঃ ২৬.০১.২০২০

    আতর !
    ➖➖➖➖➖➖➖➖➖

    তুমি কী আমার দুচোখে দেখেছ ভীষণ আশ্চর্য
    আর স্তম্ভিত হয়ে যাবার বিস্ময়কর চিহ্ন !
    ঘটনার আকস্মিকতায় বলতে পার আমি বিমুঢ় !
    অমৃত পেয়ালা কেউ দিলেও হতাম না এতোটা বিমোহ।
    প্রকৃতপক্ষে যে গভীর মায়া নিয়ে সুদৃশ্য রূপালী মোড়কে তরল সুগন্ধ দিয়েছিলে ভরদুপুরে,
    বছর শেষে এই প্রথম ভালবেসে ভালোবাসার
    আগ্রহে তুমি প্রণয়ের ইচ্ছাগুলো ভরে দিয়েছ আতরে!
    সেসময় যদি দেখতে তুমি চমকে উঠতে, একটি
    কাঁচের বোতলে সৌরভী প্রেম হাতে পেয়ে
    মরুভূমির সোনালী সূর্য হুট করে যেন মেঘের
    আড়ালে গিয়ে এক পশলা বৃষ্টি হলো হৃদয়ে !
    অশেষ ধন্যবাদ দিব সে কথা মনে হয়নি সুসময়ে একবারও ,ততক্ষণে তুমি চলে গেছ প্রণয় তুফান তুলে। তোমার সাক্ষাৎ চেয়ে তসবিহ্ গুনে গুনে হেঁটেছি
    যেখানে রেখে গিয়েছিলে দ্রুত যাব সেই জামান
    টি স্টলে !
    অলক্ষ্যে আছেন একজন “প্রার্থনাকবুলকারী”
    যিনি তোমার কপালে লিখে দিয়েছেন আমার
    প্রেম !
    তুমি আমায় ডেকেছিলে দ্বিপ্রহরের উজ্জ্বল আলোর
    উৎসবে, হৃদয় খচিত পুষ্পসুবাস নিয়ে
    তোমার হয়ে যেতাম !
    শুধু কী তোমার জন্যই আমাকে প্রায়শই দিতে
    থাকেন রব” তাঁর ঐশ্বরিক আশীষ যতো,
    কী করবেনই বা বল ! তোমার গল্প যেভাবে দিন রাতে সময় অসময়ে বলতে থাকি বোকার মত !
    এমন অকল্পনীয় প্রেমের শব্দার্থ কেউ তো আর
    জানার জন্য যায়নি “সুমহান” এর উচ্চতম দরবারে।
    সে এক অলৌকিক ভরসার অপরূপকথা ! এখানেও ঘিরে রয়েছ আমাকে, তুমি শেষ পারে আবার যাবেও! একটি অব্যর্থ সঙ্কল্প মৌখিক উপায়ে তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করতে গিয়ে তৃষার্ত স্বভাব
    আরো বেশি অস্থির !
    যেরকম তোমাকে কল্যানীয়াসু ভেবে অধিক উত্তম
    প্রেম চেয়ে পেয়েছি, না চাইতে তুমি হয়েছ মহব্বত
    মায়ার অগাধ আধার !
    তৃষ্ণায় তৃষ্ণায় আমি পিঞ্জরে জমিয়ে রাখা হুহু আর
    দমিয়ে না রাখতে পেরে ছুটে যাই তোমার কোমল বুকে মুখ লুকাতে।
    তোমার সমবেদনা নয়, লাগামহীন তোমার টান
    টান আকর্ষণও না, তোমার মোহনীয় হাসির জাদুকরী প্রভাব নহে-
    আমি মন্ত্রমুগ্ধ ! আমি চকিত বিহ্বল বিমোহিত !
    তোমার ভিতরের ভিত নিরঙ্কুশ সমুন্নত, হৃদয়
    বুঝে নির্বিশেষে শুধু তোমাকে চাহে !

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar