Profile Photo

মোস্তফা কামাল সাকিOffline

  • mostofakamal
  • বুভুক্ষুর পিয়াস
    (উৎসর্গঃ পথের ধারে পড়ে থাকা অসহায় মা)

    এই যে মাটি
    সাহেবদের বুটের তলে পিষ্ট
    এটাই আমার বিছানা
    যেখানে বৃষ্টি হলে
    ছাদ নয় মেঝেটাই ভিজে ওঠে আগে
    এটাই আমার ঠিকানা।।

    ওই যে এক টুকরো রুটি
    মেয়াদ নেই বলে
    ছুড়ে দিলে তোমরা
    সেটাই আমার একদিনের আহার
    যে চাদরটা দেখলে
    তোমাদের ঘিন ঘিন লাগে
    সেটাকেই আমি গায়ে জড়াই বারবার।।

    সন্ধ্যা হলে তোমাদের বাবু
    ঘুমিয়ে পড়ে তুলতুলে নরমে
    দিন আগে আমার খুকিটা
    মারা গেল-
    ভিজতে ভিজতে গরমে।।

    তবে জেনে রেখো তোমাদের
    ফুরিয়ে গেলে নিঃশ্বাস
    আসতে হবে এখানেই
    যে মাটিতে-
    মিশে আছে মোর
    অনিরাময় পিয়াস।।
    -১৬/০৯/২০২৬

    7
    8 Comments
    • ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোকে আমরা দেখি, কিন্তু তাদের জীবনটা দেখি না।

    • কবিতার ভেতরের বোধটি এত সূক্ষ্ম যে পাঠ শেষ হওয়ার পর তার আসল অভিঘাত অনুভব হয়।

    • মোস্তফা কামাল সাকি, আপনার লেখাটির “যে চাদরটা দেখলে তোমাদের ঘিন ঘিন লাগে, সেটাকেই আমি গায়ে জড়াই বারবার” লাইনটি গভীর বেদনার সাথে সমাজের এক রূঢ় বাস্তবতাকে অত্যন্ত মর্মস্পর্শীভাবে তুলে ধরেছে। মানুষের অসহায়ত্বের এমন করুণ চিত্রায়ন আপনার লেখায় দারুণ ফুটে উঠেছে, তাই আরও এমন শক্তিশালী সব সৃষ্টি দিয়ে আমাদের সমৃদ্ধ করতে থাকুন।

    • আপনার লেখাটির “যে চাদরটা দেখলে তোমাদের ঘিন ঘিন লাগে, সেটাকেই আমি গায়ে জড়াই বারবার” লাইনটা পড়ে একদম বুকের ভেতরটা কেঁপে উঠল, সত্যি অনেক গভীর আর মর্মস্পর্শী একটি লেখা লিখেছেন আপনি।

    • একদিন সব বুট মিশে যাবে সেই একই মাটিতে, যেখানে আজও পিষ্ট হয় বুভুক্ষুর পিয়াস…..🤍🖤

    • খুব ভালো

Friends

Skip to toolbar