-
মানুষকে গুরুত্ব নয় সম্মান দিন। সম্মান দিলে আপনার সম্মানও বৃদ্ধি পাবে কিন্তু গুরুত্ব বেশি দিলে সম্মান কখনো কখনো শূন্যতেও চলে আসতে পারে।
1 Comment -
তোমায় ভাবলে ভিতর পুড়ে যায় বসন্ত পাবনে
তোমার স্মৃতিতে ডুবে রই এই প্রেমবনে!
তোমার শূন্যতায়— নয়নে শ্রাবণ নেই
কিন্তু
হৃদ গহীন, সে যেন শ্রাবণ অমানিশার এক নিস্তব্ধ সন্ধ্যা!3 Comments -
অনিয়মেও কিছু নিয়ম থাকে
তেমনি ঘৃণা কিংবা অবহেলায়– কিছুটা প্রণয়, ভালোবাসাও থাকে!
তাই মানুষ আলোক দূরে গেলেও–মনের আঙ্গিনায় সে অহর্নিশি আসে,
স্মৃতিতে কাঁদায় নয়তো ভাসায়!3 Comments -
দৃশ্যত আমি নিখোঁজ!
কিন্তু একবার চোখ বন্ধ করে খুঁজো
–তোমায় ভাবলেই মনে বসন্তের এক সমীরণ আমায় স্পর্শ করে, তোমার তাই হবে , আমার বিশ্বাস!4 Comments -
শাসন শিথিলে
তুমি মরিবে তিলে তিলে!
সময় থাকতে করো সাধন
নইলে কে ঠেকাবে তোমার পতন?
মায়ার জাল কেউ আটকায়
আবার কেউ টপকায়!4 Comments -
আমার মাঝে মাঝে মন চায়–আমার জীবন্মৃত দেহখান তোমার চরণে লুটাই, তোমার দাসত্ব মেনে নিয়ে , আমার সহস্র স্বপ্নকে ছাই করে–স্বেচ্ছায় কারাবাসে ডুবে যাই!
7 Comments -
তোমায় ভাবি ক্ষণে ক্ষণে
ফাগুন আসে মনে মনে,
আলোক দূরে ওই মেঘবনে
দেখা হবে আসছে শ্রাবণে!5 Comments -
কেউ ফাগুনে
কেউ আবার আগুনে
সবাই পুড়ছে, সবাই জ্বলছে
পার্থক্য শুধু সমীকরণে
কারও গহীনে দিনরাত্রি অকটেনের জ্বালা
কারও হৃদয়ে অহর্নিশি বসন্তের মেলা
কারও নিউরনে তীব্র ধোয়া!
যাতনে নয় তুমি সহস্র আঁধার কাটিয়ে
নিজ কক্ষে আবর্তিত হও শত জনম
ওহ মোর প্রিয়জন!4 Comments -
তোমার কাছে ৫০% ভালোবাসা ও ১০০% সম্মান চেয়েছিলাম।
কি আজব জানো?
—তুমি শতভাগ ভালোবেসে শূন্যের কম সম্মান দিয়েছ।
তবুও, তুমিই আমার অন্তহীন সুন্দর!2 Comments -
অপ্রিয় শান্তি!
তুমি, আমি একই পথে
সমবেগে বিপরীত মতি!
হৃদ নয় নয়নের ক্ষুধায়
খুঁজছি তাঁরে অন্য মাঝে
কেন বাঁধা দিলে—এ কি তোমার সাজে?3 Comments -
তুমি যেই আদালতে আমার নামে বিচার দিয়েছ, সেই আদালত আগেই আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে—
শুধু তোমাকে ভালোবাসার অপরাধে!3 Comments -
কি নামে ডাকছ তুমি
ভাবছি না তা নিয়ে আমি।
শিহরণে আজ তুমি–দ্বিতীয় সত্ত্বা
তোমায় ঘিরেই আমার মত্ততা।
চক্র কিংবা বক্র ঘুরে তুমিই প্রথমা
তুমি আমার প্রিয়তমা!3 Comments -
প্রিয় অবিনাশী,
কাউকে বিনাশ করে আমি কিছু রত্নের ভার নিব, এমন আকাল ভাবনা আমার ক্ষুদ্র মনে কখনোই সুর তুলেনি কিন্তু যেই তোমার সাথে দেখা হলো–মন আমায় বলে, পুরো দুনিয়া ধ্বংস করে হলেও তোমায় আমার চাই।3 Comments -
দুর্গম গিরির জনশূন্য এক পর্বতে দাড়িয়ে মনকাহন ব্যক্ত করছি,
এখানে অভিকর্ষজ ত্বরণের সঠিক মান কত, তা আমি বলতে পারব না তবে মন অনুভূতির ত্বরণ ছিল ১০০ ফালি চাঁদের জ্যোৎস্নার সমান। সমুচ্চ পাহাড়ের এই জায়গায় সীমান্তঘেষা নদী, সীমান্ত সড়ক দারুণ অনুভূতি জন্ম দেয়।3 Comments -
রোজ আমি মানবসৃষ্ট সহস্র অসুখের সাথে যুদ্ধ করে শুধু নিঃশ্বাস বাঁচাই। আমার বাতাসে নাইট্রোজেন কিংবা অক্সিজেনের চেয়েও একটি উপাদান অনেক বেশি, আর তা হলো ঘৃণাবাষ্প।
আচ্ছা তবুও তুমি কেন ভাবছ, আমি আবার তোমায় ভালোবাসব?3 Comments -
পৃথিবীর সব মানুষ অর্থ-বিত্তে মাতাল নয়, কেউ কেউ অর্থহীন বিন্দুকে জগত মনে করে দিনাতিপাত করে, আর বিন্দুকে ঘিরেই তাঁর জীবনের চরম সুখ।
1 Comment -
তোমার কথা ভাবলে আমার গহীনে বাসন্তিক এক ঢেউ ওঠে, যা আমার গহনকে মাতাল করে। যেন মনজুড়ে তোমার পদদ্বয় হেঁটে যাচ্ছে সরলরেখায়, আমি পাই ষোল এর তীব্র মাতাল ঘ্রাণ।
আমার সমস্তজুড়ে তুমি থাকো চিরকাল
তোমার মাঝে-ই আমি যে মাতাল!1 Comment - Load More Posts
Friends
এড: সাজেদুল হক টুটুল
@sazedul
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
সা দি য়া (নন্দিনী)
@nandini
SHABBIR AHAMED
@shabbir
রিয়েল আবদুল্লাহ আল মামুন
@realabdullah
মীর অনাবিল
@mir_anabil
শহিদুল ইসলাম
@shahidulislam
ক্ষণিক রাজ
@kkshonikraj




যারে যেট্টুকু দেয়ার সেই টুকু দেয়াটাই ভালো