-
+++প্রেম কাব্য+++
তোমার ঐ নীল চোখের চাহনি
আমার মনে ঢেউ তোলে তা জানো কি,
মন চায় ভিজে যেতে তোমার প্রেমের বৃষ্টিতে
নতুন করে প্রেম কাব্য করতে চাই সৃষ্টি যে।
আমি যেন তোমার জন্য নতুন এক আমি
জীবনে আর চাই না কিছু পাশে থাকলে তুমি,
উপমা দিয়ে সাজিয়ে তোমায় চাই না করতে অনন্য
তুমি শুধু থাকলেই পাশে আমি হবো ধন্য।
এই মন বলে শুধু তুমিই যেন সব
তোমায় ছাড়া জীবন বুঝি হয়ে যাবে নীরব,
তুমি কি অনুভব করো আমার ভালবাসা?
জানো কি তুমি আমার মনে শুধুই তোমার বাসা।5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
প্রান্ত কুমার (শুভ)
@prantaroy-shuvo
Tapash Datta
@tapashdatta
ডালিয়া আল মীম
@daliaalmim
Rifat Tomal
@rifattomal
Sumon
@sumon1
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Shahmik Jahan Shuprova
@shahmikjahanshuprova
prankrishna Biswas
@prankrishnabiswas
45abu Kalam
@45abukalam


সুন্দর প্রেমকাব্য, বেশ ভালো লাগলো !