-
পত্রের প্রত্যুত্তরে
মুনমুন চক্রবর্তীবহুদিন পর তোমার একখান চিঠি পাইলাম,
ভুল করে আইলো ভাইবা
বহুবার প্রাপক প্রেরক মিলাইয়া দেখলাম-
না চিঠিখানা অন্তত আমারেই লেখা।লাজুকলতা! নামটা কত্ত বছর শুনি না!.
হঠাৎ কইরা চিঠিখান হাতে নিতেই নামটা দেইখা চমকাইয়া গেলাম।বহুকাল আগে রথের মেলায় চুড়ির দোকানে দেইখা তুমি কইলে ভারী মিষ্টি মেয়ে!
লাজুকলতার ন্যায় আমি যেন লজ্জায় লুকাই।
সেই লজ্জামাখা মুখখানা দেইখা কইলে
” লাজুকলতা “।
সেই থেইকা কত কথা, কত দেখা,
কত চিঠি আদান-প্রদান!
তা আজ শুধুই স্মৃতি।
জানো তুমি?
সেসব কথা ভাবলেই কলিজা ছিঁইড়া দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।নিয়তি কত কিছুই করে
শুধু আমাদের মিল করলো না ক্যান?
কইতে পারো!তোমার দেয়া চুড়িগুলো যতন কইরা রাখা আছে আলনায়,
চুড়ি,টিপ,কাজল সবই পইরা আছে সযতনে।
তুমিই আমার হইলা না খালি!যেদিন নদীর পাড়ে বটের ছায়ায় বইসা কইলা, ” ভালোবাসি! ”
কত বুঝাইলাম, ” তোমার আমার আকাশ পাতাল তফাৎ ”
“তুমি হইলা আসমানের চাঁদ
তোমার নাগাল পাওয়ার আমার নাই সাধ”।সেদিন ক্যান কইলা?
আমারেই রাখবা ধইরা জীবনভর!
ক্যান কইলা?
আমি ছাড়া বাঁধবা না আর কারো সাথে ঘর!চিঠি খানা দেইখা আরও আরও কত কথা চোখে ভাইসা উঠলো
কত আর অভিযোগ আওড়াই কও!!4 Comments
Friends
rafiqul islam
@rafiqulislam1
এম এস বাশার
@msbashar
রাতিন আহমেদ
@ratin2190
Marketing Online
@marketingonline
তাজুল ইসলাম তপু
@euribook
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
End The river
@endtheriver
End The river
@endtheriver
Drako Shajib
@drako


বহুদিন পর তোমার একখান চিঠি পাইলাম