Profile Photo

Mustafa Nazmus Sakib (Zubair)Offline

  • mustafasakib
  • ১৯৯১ এ অক্টোবর বা নভেম্বর আমি তোমায় প্রথম দেখি। তোমার হাসি দেখে আমি প্রেম এ পড়েছিলাম। তুমি তখন খিলগাঁও গার্ল স্কুল এ পড়।
    তোমরা থাকতে হাজীপাড়া, আমরা খিলগাঁও সি ব্লক এ। রাস্তায় যাতায়াতের সময় তোমার সাথে আমার যখনই দেখা হতো তুমি একটা অদ্ভুত দৃষ্টি তে আমার দিকে তাকাতে, যা আমার হার্ট এ ছুরির ফলার মতো বিধতো।
    আস্তে আস্তে তোমার সাথে আমার একটা মানুষিক যোগাযোগ তৈরি হল। ২০০২ সাল পর্যন্ত তোমার সাথে যোগাযোগ ছিল। আমি তোমাকে সত্যিই বিয়ে করতে চেয়ে ছিলাম। কিন্তু তোমার পরিবারের প্রবল বাধার মুখে আর আমার পরিবারের সম্পূর্ণ অসহযোগিতায় আমি সরে আসতে বাধ্য হই।
    মনে করেছিলাম হয়তো ভুলে যেতে পারবো। কত মানুষই তো প্রেম করে, পরে ভুলে যায়। আমিও হয়তো পারবো। কিন্তু আমি ভুল ছিলাম।
    হাঁ ক্যারিয়ার এ আমি সফল ছিলাম। মানুষ যখন 50k salary এর চাকরী কে স্বপ্নের চাকরী মনে করে তখন আমি পাই more than 100k, গাড়ি, চিকিৎসা, সব ফ্রী। চাকরী সুবাদে অনেক দেশ ঘুরেছি।
    কিন্তু একটা মুহূর্তের জন্য তোমাকে ভুলে থাকতে পারি নাই। এখনো প্রতি রাতে বেশ কষ্ট করতে হয় ঘুমানোর জন্য, শুধু মাত্র তোমার জন্য।

Skip to toolbar