Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • Profile picture of naznin shamim

    naznin shamim

    • 1 month ago

    “স্মৃতির বালুচর”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৯ই সেপ্টেম্বর ২০২৬ইং

    ​হৃদয়কূলে ঝড়ের মেঘ,
    থমকে গেছে সুর,
    কাছে থেকেও হঠাৎ যেন
    তুমি অনেক দূর।
    ​যে পথে হেঁটে মিটেছে তৃষ্ণা,
    সে পথেই আজ বালি,
    বুকের ভেতর ভালোবাসার
    অক্ষরগুলো খালি।
    ​একলা রাতে স্মৃতিরা আজ
    করছে শুধুই হাহাকার,
    যেখানে ছিলে তুমি আমার,
    সেখানেই অন্ধকার।
    ​হয়তো ভুলটা শুধুই ছিল
    তোমায় ডাকার ছলে,
    ভালোবাসা আজও বাঁচে
    অশ্রুনদীর জলে।
    (যবনিকা)

    4
    6 Comments
    • কিছু মানুষ দূরে গেলেও স্মৃতিতে আজীবন থেকে যায়। সুন্দর লিখেছেন।

    • কিছু স্মৃতি আসলেই যতই দূরে সরাতে চাই, ততই মনে পড়ে যায়😅😅

    • আপনার কবিতার “ভালোবাসা আজও বাঁচে অশ্রুনদীর জলে” লাইনটা একদম মনের গহীনে গিয়ে ধাক্কা দিল। লেখাটা পড়ে খুব মায়া লাগল, খুব চমৎকারভাবে স্মৃতির হাহাকার ফুটিয়ে তুলেছেন আপনি।

    • আপনার লেখা “বুকের ভেতর ভালোবাসার/অক্ষরগুলো খালি” পঙ্‌ক্তিটি ভীষণ মর্মস্পর্শী এবং এটি বিরহের গভীরতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। শব্দের মায়াবী বুননে আপনি যে বিষণ্ণতার ছবি এঁকেছেন, তা যে কোনো পাঠকের হৃদয়ে মুহূর্তেই এক অদ্ভুত আবেশ তৈরি করবে। আমাদের এই সুন্দর আসরটিকে আরও প্রাণবন্ত রাখতে আপনি অন্যান্য সদস্যদের লেখায় নিয়মিত ভালোবাসা ও উৎসাহব্যঞ্জক মন্তব্য জানাতে পারেন।

Friends

Skip to toolbar